advertisement

কর্মীসভায় ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনালেন মমতা! 'ভাই-বোনেদের' দুর্গ আগলানোর দায়িত্ব দিয়ে বাংলায় প্রচারে বেরচ্ছেন 'দিদি'

Last Updated:

Mamata Banerjee: ভবানীপুরে এবার স্টিজ ফাইটে এবার হারতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরে কর্মীসভা থেকে দলের নেতা-কর্মীদের কী কী করণীয় তা বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: গত বিধানসভা নির্বাচনের হটস্পট ছিল নন্দীগ্রাম। এবার তা ভবানীপুর। কেন্দ্র বদল হলেও ভোটযুদ্ধের দুই মহারথীর নাম কিন্তু বদল হয়নি। ২০২১-এর পর ২৬-এও একে অপরের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন একই আসন থেকে। ফলে শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর ভবানীপুরে। আর এই প্রেস্টিজ ফাইটে এবার হারতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরে কর্মীসভা থেকে দলের নেতা-কর্মীদের কী কী করণীয় তা বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
মমতা বন্দোপাধ্যায় কর্মীসভায় সকলের উদ্দেশে বলেন,”কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না।ঝগড়া অশান্তি করবেন না। ওরা অনেক লোক নিয়ে এসেছে। হুমকি দেবে,মাথা নোয়াবেন না। ভোট হয়ে গেলেই বেরিয়ে যাবেন না। স্ট্রং রুমে মেশিন না ঢোকা পর্যন্ত থাকবেন। ওরা অনেক ফন্দি আটছে। আমরাই ব্যার্থ করতে পারি ওদের ফন্দি। কোনওরকম ঢিলেমি করবেন না।”
advertisement
এসআইআরের সাপলিমেন্টারি লিস্ট বেরোনোর পর কী করতে হবে তাও কর্মীসভা থেকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,”লিষ্ট বার হলে,বাড়ি বাড়ি যাবেন তাদের প্রয়োজনমত সহযোগীতা করবেন। অনেকে আছেন যারা বাড়ি থেকে বের হননা। যারা বসে আছে।অভিমান আছে তাদের কাজে নামান।ব্লক প্রেসিডেন্ট সহ নেতৃত্ব তাদের সাথে কথা বলুন।তাদের সবাইকে নিয়ে আসতে হবে কাজে।” এই বক্তব্যের সময়, বাবলু সিং ও দেবলীনার কাজের প্রশংসাও করেন মমতা।
advertisement
advertisement
কর্মীসভা থেকে ভবানীপুর কেন্দ্রকে নিজের মায়ের সঙ্গে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করেই আমি রাজ্যে প্রচারে বেরোচ্ছি। ভবানীপুর তৃণমূলের আঁতুরঘর। আমি দিদি হিসাবে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার সব ভাই-বোনেরা। ভবানীপুরকে দেখবে। কে কোন দায়িত্বে আছি ভুলে যান। আমরা সবাই দলের কর্মী। সবাই আমরা একসাথে কাজ করব।”
advertisement
প্রসঙ্গত, শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায় নয়, কর্মীসভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভবানীপুরে তৃণমূলের জয়ের মার্জিন কতটা হবে তাও নির্ধারিত করে দিয়েছেন অভিষেক। বলেছেন, “আমাদের লড়াই ভবানীপুরে যে ২৩১ বুথে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। অন্তত ৫টা করে ভোট বাড়াতে হবে নিজেদের জায়গায়। ৬০,০০০-এর বেশি ভোটে জিততেই হবে”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কর্মীসভায় ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনালেন মমতা! 'ভাই-বোনেদের' দুর্গ আগলানোর দায়িত্ব দিয়ে বাংলায় প্রচারে বেরচ্ছেন 'দিদি'
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement