advertisement

এবার ভোটের 'ধ্রুবতারা'! ছক ভাঙা এক মেয়ে, কমিউনিজমের বই ধরা হাত ঘি ঢালল যজ্ঞেও! নাম? মীনাক্ষী মুখোপাধ্যায়!

Last Updated:

Minakshi Mukherjee: রবিবার নির্বাচনী প্রচারে উত্তরপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে পৌঁছান সিপিএম প্রার্থী মীনাক্ষী। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করেন।

মীনাক্ষী মুখোপাধ্যায়
মীনাক্ষী মুখোপাধ্যায়
উত্তরপাড়া: নাস্তিকতার কড়া অবস্থান থেকে সরে আসছে সিপিআইএম? যে দলে একসময় প্রয়াত প্রাক্তন মন্ত্রীর তারাপীঠে যাওয়া নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। যে দলে একসময় রেজ্জাক মোল্লার হজযাত্রা নিয়েও কম জলঘোলা হয়নি। সেই দলেরই বর্তমান মুখকে নির্বাচনী ময়দানে দেখা গেল পুজোর অনুষ্ঠানে যোগ দিতে। শুধু যোগ দিলেন নমা, যজ্ঞে ঘি ঢালতে দেখা গেল উত্তপপাড়া কেন্দ্রে সিপিআইএমের প্রার্থা মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
রবিবার নির্বাচনী প্রচারে উত্তরপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে পৌঁছান সিপিএম প্রার্থী মীনাক্ষী। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। এই সময় যুব গোষ্ঠীর মাঠে আয়োজিত একটি মারোয়াড়ি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর যজ্ঞেও অংশ নিয়ে ঘৃতাহুতি দেন মীনাক্ষী এবং পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নেন।
advertisement
এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা জানতে চাইলে মীনাক্ষী স্পষ্টভাবে জানান, প্রত্যেকের নিজস্ব রুচি ও বিশ্বাস রয়েছে এবং সেটিকে সম্মান করাই উচিত। তিনি বলেন, তাঁর দল এই ধরনের বিষয় নিয়ে আলাদা করে ব্যাখ্যা দিতে শেখায় না। উল্লেখ্য, এর আগের দিন প্রচারের সময়ও তিনি স্থানীয় মানুষের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন, যা তাঁর সর্বধর্ম সমন্বয়ের বার্তাকেই আরও স্পষ্ট করে।
advertisement
advertisement
প্রসঙ্গত, নির্বাচনের নির্ঘন্ট, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই উত্তরপাড়া চষে বেড়াচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার নির্বাচনে বামেদের যে কটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, তাদের মধ্যে অন্যতম উত্তরপাড়া। প্রিয় নেত্রীকে প্রার্থী হিসেবে পেয়ে এলাকার কর্মীরাও প্রচাকে পুরো দমে ঝাপিয়ে পড়েছে। তবে লড়াই খুব একটা সহজ নয়। প্রধান প্রতিপক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য। উত্তরপাড়ায় মেগা ডুয়েলে শেষ হাসি কে হাসে, তার উত্তর মিলবে ৪ মে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার ভোটের 'ধ্রুবতারা'! ছক ভাঙা এক মেয়ে, কমিউনিজমের বই ধরা হাত ঘি ঢালল যজ্ঞেও! নাম? মীনাক্ষী মুখোপাধ্যায়!
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement