advertisement

Durga Puja Preparations: ৭৫ বছরে ৭৫ লক্ষ বাজেট! ৮ মাস আগেই শুরু দুর্গাপুজোর প্রস্তুতি, বিগ বাজেট পুজোয় বড় চমক

Last Updated:

Durga Puja Preparations: দুর্গাপুজো মানে বাঙালির আনন্দ-আবেগ-ভালবাসা। প্রায় ৮ মাস আগে থেকে জেলার এক বিগ বাজেট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। ৭৫তম বর্ষে তাঁদের থিম ‘আগমনী’।

দুর্গাপুজো | প্রতীকী ছবি
দুর্গাপুজো | প্রতীকী ছবি
কোচবিহারঃ শীত শেষ হয়ে সবে বসন্ত শুরু হয়েছে। দুর্গাপুজো আসতে এখনও ঢের সময় বাকি। ক্যালেন্ডার বলছে এখনও প্রায় ৮ মাসের অপেক্ষা। তবে এখন থেকেই এক বিগ বাজেট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। কলকাতা নয়, উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারে দেখা যাচ্ছে এই ছবি।
এই বছর ৭৫তম বর্ষে পদার্পণ করছে কোচবিহারের বটতলা স্পোর্টিং ক্লাব। এবার তাঁদের নিবেদন ‘আগমনী’। ৭৫তম বর্ষে পুজোর বাজেটও প্রায় ৭৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই খুঁটিপুজো সম্পন্ন হয়েছে। ক্লাব সংলগ্ন মাঠেই বাঁশ পড়তে শুরু করেছে। সেই সঙ্গেই জেলারই এক শিল্পীর কাছে মা দুর্গার মূর্তি তৈরির বরাতও দেওয়া হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ১,৬২,০০০ টাকার সেতুর হাল বেহাল! হেলে গিয়ে ভয়ানক অবস্থা, চাকদহে ভাঙা কাঠের ব্রিজ দিয়ে চলছে ঝুঁকির পারাপার
এদিকে দুর্গাপুজো আসতে এখনও প্রায় ৮ মাস বাকি। সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, এত আগে থেকে প্রস্তুতি কেন? সেকথাও জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁরা বলেন, ৭৫তম বর্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করে তাঁরা জেলাবাসীকে তাক লাগিয়ে দিতে চান। আগে থেকে যোগাযোগ না করলে ভাল শিল্পীদের আর পাওয়া যায় না। সেই জন্য এত আগে থেকে তোড়জোড়।
advertisement
advertisement
দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, গর্ব, ভালবাসা। বিগত কয়েক বছরে মহালয়ার দিন থেকেই শহর কলকাতার একাধিক বিগ বাজেট পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দিতে দেখা গিয়েছে। চোখে পড়েছে জনপ্লাবন। তবে কোচবিহারের মতো প্রান্তিক জেলায় এত আগে থেকে পুজোর তোড়জোড় সত্যিই নজিরবিহীন। ৭৫তম বর্ষে কোনও খামতি রাখতে চান না বলেই এত আগে থেকে কাজ শুরু করে দিয়েছেন জেলার এই ক্লাবের উদ্যোক্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Durga Puja Preparations: ৭৫ বছরে ৭৫ লক্ষ বাজেট! ৮ মাস আগেই শুরু দুর্গাপুজোর প্রস্তুতি, বিগ বাজেট পুজোয় বড় চমক
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement