advertisement

Humayun Kabir: মুর্শিদাবাদেই বড় ধাক্কা খেলেন হুমায়ুন! তৃণমূলের পাল্টা চালে বেকায়াদায় জনতা উন্নয়ন পার্টির নেতা

Last Updated:

মূলত শাসক দলে ভাঙন ধরিয়েই মুর্শিদাবাদে নিজের দলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েছিলেন হুমায়ুন৷

তৃণমূলের পাল্টা চালে অস্বস্তি বাড়ল হুমায়ুনের?
তৃণমূলের পাল্টা চালে অস্বস্তি বাড়ল হুমায়ুনের?
ভোটের আগেই নিজের জেলায় বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবীর এবং তাঁর দল জনতা উন্নয়ন পার্টি৷ হুমায়ুনের নতুন দলে ভাঙন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস৷ হুমায়ুনের দল ছেড়ে তৃণমূলেই ফিরে এলেন মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় জনতা উন্নয়ন পার্টির পর্যবেক্ষক সফিকুল ইসলাম৷ জনতা উন্নয়ন পার্টির ওই নেতার সঙ্গে তৃণমূলে দেন হুমায়ুনের দলের আরও শতাধিক কর্মী৷ কিন্তু দলবদলের কারণ হিসেবে তাঁর জনতা উন্নয়ন পার্টির নেতা যে যুক্তি দিয়েছেন, তাতে ভোটের আগে হুমায়ুন কবীরের অস্বস্তি বাড়ল৷
মুর্শিদাবাদ জেলায় শাসক দলকে তিনি বড়সড় ধাক্কা দেবেন বলেও দাবি করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা৷ যদিও হুমায়ুনকে এবার তাঁর জেলাতেই পাল্টা চাপে ফেলল শাসক দল৷
শুক্রবার বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের হাত ধরে প্রায় শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন জনতা উন্নয়ন পার্টির নেতা সফিকুল ইসলাম৷ দলবদলের পর তিনি বলেন, ‘দলের সঙ্গে মনমালিন্য হওয়ায় তৃণমূল ছেড়ে হুমায়ুন কবীরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছিলাম। কিন্তু জনতা উন্নয়ন পার্টিতে থেকে কোনওভাবেই বিজেপিকে শক্তিশালী করতে চাই না। সেই কারণেই বিজেপিকে রুখতে তৃণমূলে ফিরে এলাম৷’
advertisement
advertisement
তৃণমূল ইতিমধ্যেই হুমায়ুনের নতুন দলকে বিজেপি-র বি টিম বলে প্রচার শুরু করেছে৷ হুমায়ুনের দল ছেড়ে বেরিয়ে এসে সফিকুল ইসলাম যে অভিযোগ তুললেন, তাতে জনতা উন্নয়ন পার্টির প্রধানের অস্বস্তি বাড়ল৷ মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়ে দাবি, সফিকুল ইসলাম সহ বাকি কর্মীদের যোগদানে ভোটের আগে ওই কেন্দ্রে শাসক দলের শক্তি অনেকটাই বাড়ল৷
advertisement
বিধানসভা নির্বাচনে এবার রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এর সঙ্গে জোট বেঁধেছেন হুমায়ুন কবীর৷ রাজ্যে দুশোর বেশি আসনে প্রার্থী দিয়েছে জনতা উন্নয়ন পার্টি এবং মিম-এর জোট৷ গোটা রাজ্যে না হলেও মুর্শিদাবাদে ভোট কাটাকাটির ক্ষেত্রে হুমায়ুনের নতুন দল ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও৷ হুমায়ুন নিজে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Humayun Kabir: মুর্শিদাবাদেই বড় ধাক্কা খেলেন হুমায়ুন! তৃণমূলের পাল্টা চালে বেকায়াদায় জনতা উন্নয়ন পার্টির নেতা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement