advertisement

Indian Railways Food: খুশির হাওয়া উত্তরবঙ্গে! এবার নিউ কোচবিহারের কোচ রেস্তোরাঁয় মিলবে এই হেরিটেজ চালের ভাত!

Last Updated:

Indian Railways Food: নিউ কোচবিহারের রেল কোচ রেস্তোরাঁয় যুক্ত হল নতুন মাত্রা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী তুলাইপাঞ্জি চালের ভাত এবার পাওয়া যাবে মেনুতে। রেলযাত্রী ও ভোজনরসিকদের রসনা তৃপ্ত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গের খাদ্যপ্রেমীদের জন্য সুখবর! নিউ কোচবিহার রেল স্টেশনের কোচ রেস্তোরাঁয় এবার থেকে পাওয়া যাবে ঐতিহ্যবাহী তুলাইপাঞ্জি হেরিটেজ ধানের চালের ভাত
উত্তরবঙ্গের খাদ্যপ্রেমীদের জন্য সুখবর! নিউ কোচবিহার রেল স্টেশনের কোচ রেস্তোরাঁয় এবার থেকে পাওয়া যাবে ঐতিহ্যবাহী তুলাইপাঞ্জি হেরিটেজ ধানের চালের ভাত
কোচবিহার: উত্তরবঙ্গ ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এবার সুখবর। শুধু উত্তরবঙ্গ ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নয়, পাশাপাশি যারা নিউ কোচবিহার স্টেশনে অবস্থিত কোচ রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করে থাকেন তাদের জন্যও সুখবর। কেননা এবার এই কোচ রেস্তোরাঁ তে মিলবে হেরিটেজ তকমা পাওয়া চালের ভাত।
হেরিটেজ স্টকমা পাওয়া যে চালের ভাতের কথা বলা হচ্ছে সেটি হল তুলাইপাঞ্জি চাল। আগেই এই চাল জিআই তকমা পেয়েছিল, আর এবার রাষ্ট্রপুঞ্জের তরফে হেরিটেজ তকমা দেওয়া হল। নিজস্ব সুগন্ধের জন্য এই চাল বিশ্ব বিখ্যাত এবং এরই পরিপ্রেক্ষিতে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। আর এই চালের ভাত যখন নিউ জলপাইগুড়ির কোচ রেস্তোরাঁয় পাওয়া যাবে তখন বলার তো কিছু আর নেই।
advertisement
advertisement
তুলাইপাঞ্জি চালের দাম ১৮০ টাকা কিলো। তুলাইপাঞ্জি ছাড়াও রাষ্ট্রসংঘ গোবিন্দভোগ ও কনকচূরকে হেরিটেজ তকমা দিয়েছে। আর এসবের পরিপ্রেক্ষিতে এখন খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। আর সেই খুশির হাওয়াই আরও একটু বাতাস লেগেছে রেলের নির্দেশের পরিপ্রেক্ষিতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার বিভাগের ডিআরএম নির্দেশ দিয়েছেন নিউ কোচবিহারের স্টেশনে থাকা কোচ রেস্তোরাঁয় তুলাইপাঞ্জি চালের ভাত পরিবেশন করা হবে। আর সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এখন রেল যাত্রী থেকে শুরু করে পর্যটক যারা ওই কোচ রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করবেন তাদের জন্য খুশির খবর। রেলের এমন নির্দেশের মূল উদ্দেশ্য সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, বিশ্বখ্যাত সুগন্ধি এই চালের পরিচিতি পর্যটক ও যাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আর এমনটা হলে কৃষক রাও এই ধান আরও বেশি পরিমাণে চাষ করার ক্ষেত্রে উৎসাহিত হবেন। তুলাইপাঞ্জি চালের ভাত সরু সুগন্ধি এবং অত্যন্ত সুস্বাদু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways Food: খুশির হাওয়া উত্তরবঙ্গে! এবার নিউ কোচবিহারের কোচ রেস্তোরাঁয় মিলবে এই হেরিটেজ চালের ভাত!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • কোন রাশিদের জন্য আজকের দিন শুভ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement