advertisement

Cooch Behar News: দীর্ঘ টালবাহানার অবসান! অবশেষে স্থায়ী উপাচার্য পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কে দায়িত্ব পেলেন জানুন

Last Updated:

Cooch Behar News: ২০২৩ থেকে ২০২৬! দীর্ঘ টানাপড়েনের অবসান। অবশেষে স্থায়ী উপাচার্য পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। দায়িত্ব গ্রহণের পর নয়া উপাচার্য কী কী বললেন দেখুন।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
কোচবিহারঃ প্রায় ৩ বছরের অপেক্ষার অবসান! কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অবশেষে স্থায়ী উপাচার্য পেল। সোমবার দুপুরেই দায়িত্ব গ্রহণ করেছেন নয়া উপাচার্য। উত্তরবঙ্গের এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়।
এদিন দায়িত্ব গ্রহণের পরেই সঞ্চারী বলেন, “উপাচার্যের অভাবের জন্য যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা আমার লক্ষ্য। সেই সঙ্গেই অনেক বৈঠক হয়নি, সেগুলি করতে হবে।“
আরও পড়ুনঃ স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ, অন্যান্য স্কুলকেও দেখাচ্ছে পথ
বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করে কিছু নতুন বিষয় চালু করার ক্ষেত্রে উদ্যোগী হওয়ার কথাও জানিয়েছেন নয়া উপাচার্য। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা সমাবর্তন অনুষ্ঠান নিয়েও আশার বার্তা শুনিয়েছেন তিনি। সঞ্চারী জানান, খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডেকে এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
advertisement
advertisement
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য নিযুক্ত হওয়ার পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী বলেন, “বেশ কয়েক বছর ধরে উপাচার্য হিসেবে কাউকে নিযুক্ত না করায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জরুরি কাজ আটকে ছিল। এবার সেইসব কাজ দ্রুত সম্পন্ন হবে।“
প্রসঙ্গত, বছর তিনেক আগে তথা ২০২৩ সালে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়। এর কিছু সময় পর নিখিলেশ রায়কে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হলেও সেই নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেয়। এরপর তিনি পদত্যাগ করলে কোচবিহারের এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ফাঁকাই ছিল। অবশেষে সেই শূন্যতা দূর হল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: দীর্ঘ টালবাহানার অবসান! অবশেষে স্থায়ী উপাচার্য পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কে দায়িত্ব পেলেন জানুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement