advertisement

Malda News: ফাটল ধরা গ্যালারি আর দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের ফুটবল স্টেডিয়াম, বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা

Last Updated:

Malda News: মালদহের চাঁচলে তৈরি ফুটবল স্টেডিয়ামের সূচনা হলেও অসম্পূর্ণ অধিকাংশ কাজ। স্টেডিয়ামে বসার গ্যালারি থাকলেও ফাটল ধরেছে একাংশে। দ্রুত স্টেডিয়ামের হাল ফেরানোর দাবি তুলছেন ক্রীড়াপ্রেমী মানুষজন।

+
মালদহের

মালদহের চাঁচল ফুটবল স্টেডিয়াম সংস্কারের দাবি ক্রীড়া প্রেমীদের

মালদহ, জিএম মোমিন: বড় খেলা থেকে বঞ্চিত হয়েছে মাঠ! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে তৈরি মালদহের এই মাঠ আজও অসম্পূর্ণ। সংস্কারের দাবিতে এবারে সরব হলেন এলাকাবাসী থেকে ক্রীড়া প্রেমীরা। প্রায় দেড় দশক আগে মালদহের চাঁচলে তৈরি ফুটবল স্টেডিয়ামের সূচনা হলেও অসম্পূর্ণ অধিকাংশ কাজ। স্টেডিয়ামে বসার গ্যালারি থাকলেও ফাটল ধরেছে একাংশে।
স্টেডিয়াম সংলগ্ন রয়েছে মরা মহানন্দা। ঘেরাটোপ না থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে গোটা স্টেডিয়াম চত্বর। চারিদিকে ছড়িয়ে রয়েছে আবর্জনা। বর্তমানে ক্রীড়া প্রেমী ও সাধারণ মানুষ আসলেও ভগ্নদশা অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এক ক্রীড়া প্রেমী সুমিত সরকার জানান, “স্টেডিয়াম সূচনা হওয়ার পর কাজ বাকি থাকায় সাংসদ তহবিল থেকে প্রায় ৮২ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ছয়টি ব্লক তৈরি হয়।
advertisement
advertisement
কিন্তু পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার জন্য আরও কাজ এখনও বাকি। ছোটখাটো খেলা হলেও রাজ্য স্তর ও জেলা স্তরের বড় খেলা থেকে বঞ্চিত এই স্টেডিয়াম। স্টেডিয়ামকে সম্পূর্ণরূপে সংস্কার করে সাজানো হোক এলাকাবাসী হিসেবে দাবি রাখব।” যদিও এ প্রসঙ্গে মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, “এলাকাবাসী ও ক্রীড়া প্রেমীদের দাবি শুনেছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিকাঠামোগত উন্নতির প্রয়োজন রয়েছে এই ফুটবল মাঠে। ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে সংস্কারের জন্য ৮৮ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি গৃহীত হলে দ্রুত কাজ চালু হবে। নতুন রূপে সাজবে স্টেডিয়াম।” প্রশাসনের প্রতিশ্রুতি মিললেও এখন দেখার, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কবে বাস্তবে রূপ পায় সংস্কারের কাজ। এবং কবে চাঁচলের এই মাঠ আবার‌ও ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Malda News: ফাটল ধরা গ্যালারি আর দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের ফুটবল স্টেডিয়াম, বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement