advertisement

Indian Railways: আর যানজট হবে না! উত্তরবঙ্গে তৈরি হল ৯৪০ মিটার লম্বা নতুন ‘রোড ওভার ব্রিজ’, কোন কোন স্টেশনের মাঝে?

Last Updated:

Indian Railways: বারবার গেট বন্ধ থাকার কারণে যানবাহন তথা ব্যবসায়িক নানা কাজে সমস্যা তৈরি হত৷ এই ভোগান্তি স্থানীয় মানুষকে সইতে হয়েছে বহু বছর৷ অবশেষে হল সুরাহা

নতুন রোড ওভার ব্রিজ
নতুন রোড ওভার ব্রিজ
নায়াদিল্লি: সমস্যা ছিল বহুদিনের৷ স্থানীয় যাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন৷ অবশেষে পূরণ হল সেই দাবি৷ রাজ্যে সফলভাবে সম্পন্ন হল একটি রোড ওভারব্রিজ তৈরির কাজ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ সংস্থা)-এর দ্বারা নির্মাণ করা এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনের অধীনস্থ গৌরীপুরে লেভেল ক্রসিং গেট নং. সিএ-২৬ -এর পরিবর্তে একটি ‘রোড ওভার ব্রিজ’ (আরওবি)-এর নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করেছে, যা এই অঞ্চলে রেল ও সড়ক পরিকাঠামোর উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ সংস্থা)-এর দ্বারা নির্মাণ করা এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে।
advertisement
advertisement
আরওবিটি গৌরীপুর ও আলমগঞ্জ স্টেশনের মধ্যে ১৬২/৫-৬ কিলোমিটারে নির্মাণ করা হয়েছে। এই কাঠামোটি মোট দৈর্ঘ্য ৯৪০ মিটার, এবং এটি ১:৪০-এর সর্বোচ্চ ঢালবিশিষ্ট করে ডিজাইন করা হয়েছে। নেশন্যাল হাইওয়ে স্ট্যানডার্ড অনুসারে নির্মিত এই ব্রিজটিতে ১০.৫০ মিটার প্রশস্ত একটি তিনটি লেনের যানচলাচল পথ রয়েছে, যা যানবাহনের সুগম ও দক্ষ চলাচল নিশ্চিত করে। এই কাঠামোর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর ৬২-মিটার দৈর্ঘ্যের ‘বো-স্ট্রিং গার্ডার’ মূল স্প্যান, যা বলিষ্ঠ ইঞ্জিনিয়ারিং ও আধুনিক নির্মাণশৈলীর প্রতিফলন ঘটায়।
advertisement
এই আরওবি ব্যস্ত লেভেল ক্রসিং গেট নং. সিও-২৬-এর স্থানে নির্মাণ করা হয়েছে, যার ট্রেন ভেহিকল ইউনিট (টিভিইউ)-এর পরিমাণ ৬৯,৮৪০ ছিল, এর দ্বারা বোঝা যায় যে, এটি রেল ও সড়ক উভয় প্রকার যান চলাচলের প্রচণ্ড চাপের মধ্যে ছিল। এই স্থানটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গৌরীপুর ও ধুবড়ির মতো প্রধান শহরগুলিকে সংযুক্তকারী একটি স্টেট হাইওয়েতে অবস্থিত, ফলে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এটি একটি অপরিহার্য সংযোগসূত্র হিসেবে কাজ করে।
advertisement
এই আরওবি-এর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ফলে, বার-বার গেট বন্ধ থাকার জন্য সৃষ্ট বিলম্ব সম্পূর্ণরূপে দূর হয়েছে, যার ফলে যানবাহন ও পথচারীদের বাধাহীন ও সুরক্ষিত চলাচল নিশ্চিত হয়েছে। এই ব্রিজটি দুর্ঘটনার সম্ভবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, ভ্রমণের সময় এবং জ্বালানি খরচ কমিয়ে আনবে। এছাড়াও, এটি স্থানীয় বাণিজ্যকে উৎসাহিত করবে, যাতায়াত সুবিধা উন্নত করবে এবং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: আর যানজট হবে না! উত্তরবঙ্গে তৈরি হল ৯৪০ মিটার লম্বা নতুন ‘রোড ওভার ব্রিজ’, কোন কোন স্টেশনের মাঝে?
Next Article
advertisement
Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
  • অশোকনগরে ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার

  • মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত

  • পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement