advertisement

Malda News: মালদহে নাকা চেকিংয়ে বড় সাফল্য! ভিআইপি গাড়ির আড়ালে আগ্নেয়াস্ত্র পাচারের ছক ফাঁস করল পুলিশ, গ্রেফতার ৬

Last Updated:

Malda News: ভিআইপি গাড়ির আড়ালে কি অস্ত্র পাচারের বড়সড় কোনও পরিকল্পনা ছিল? মালদহে নাকা চেকিংয়ের সময় প্রাক্তন বিধায়কের নামাঙ্কিত গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই ছয় জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মালদহে নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মালদহে নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মালদহ, জিএম মোমিন: নাকা চেকিং চলাকালীন প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদহে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদহের চেচুমোড় এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়কের উপর একটি নাকা পয়েন্টে। এই ঘটনায় গাড়িতে থাকা ছয় যুবককে গ্রেফতার করেছে মালদহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় জেলা কংগ্রেসের এক প্রাক্তন বিধায়কের গাড়ি নিয়ে ছয় যুবক গাজোলের পাণ্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সন্দেহের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালালে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা ছয়জনকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
advertisement
advertisement
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, “গাড়িটি মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের। নির্বাচন ঘোষণার আগে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নিয়ম থাকলেও, এই অস্ত্র কেন গাড়িতে ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন।” তাঁর মতে, ঘটনার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকতে পারে এবং পুলিশের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বের দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত এবং এর সঙ্গে কোনও অসৎ উদ্দেশ্য জড়িত নয়। পুরাতন মালদহ কংগ্রেস নেতা মন্টু ঘোষ জানান, “ইদের ব্যস্ততার কারণে প্রাক্তন বিধায়ক গাড়ি থেকে আগ্নেয়াস্ত্রটি নামাতে ভুলে গিয়েছিলেন। পরে তাঁর আত্মীয়রা সেই গাড়ি নিয়ে পাণ্ডুয়ার উদ্দেশ্যে রওনা হলে নাকা চেকিংয়ের সময় পুলিশ সেটি উদ্ধার করে।” যদিও এই বিষয়ে প্রাক্তন বিধায়ক নিজে কোনও মন্তব্য করতে চাননি। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃত ছয় যুবকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মালদহে নাকা চেকিংয়ে বড় সাফল্য! ভিআইপি গাড়ির আড়ালে আগ্নেয়াস্ত্র পাচারের ছক ফাঁস করল পুলিশ, গ্রেফতার ৬
Next Article
advertisement
Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
  • অশোকনগরে ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার

  • মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত

  • পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement