advertisement

Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

Last Updated:

ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসারের পর এবার ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগরে, ভোটের আগে ফের ছড়াচ্ছে চাঞ্চল্য।

অভিযুক্ত
অভিযুক্ত
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগরে এবার সাংঘাতিক কাণ্ড! ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসারের পর এবার ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগরে। নিজেকে ক্রাইম ব্রাঞ্চের আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জি কানহা পাত্র, তার বাড়ি ওড়িশায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, পুলিশে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি এক মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। দীর্ঘদিন ধরে টালবাহানা করার পর ফের আরও টাকা নেওয়ার জন্য ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্ত। সেই সময়ই সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানান প্রতারিত মহিলা। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে অশোকনগর থানার পুলিশ। পরিকল্পনা মতো টাকা নিতে এলে হাতেনাতে ধরা পড়ে ভুয়ো আইপিএস অফিসার। ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে তোলা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
প্রতারিত মহিলার দাবি, ও নিজেকে বড় অফিসার বলে পরিচয় দিত। চাকরি করে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নিয়েছে। পরে সন্দেহ হওয়ায় পুলিশের সাহায্য নিই। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
Next Article
advertisement
Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
  • অশোকনগরে ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার

  • মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত

  • পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement