Water in Name Petrol: একেই তেল ভরতে ‘মাথার ঘাম পায়ে’, তার মধ্যে তেল না পেয়ে জল দিচ্ছে, তারপর যা যা হল
- Reported by:RAKESH MAITY
- Published by:Debalina Datta
Last Updated:
Water in Name Petrol: হুলস্থুল কাণ্ড সলপে! পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে মিলল জল
হাওড়া: এলপিজি গ্যাসের পর এবার পেট্রোল, হুলস্থুলু কাণ্ড পেট্রোল পাম্পে! গাড়িতে পেট্রল ভরে বিপাকে আরোহী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ আবহে গ্যাসের আকাল প্রায়, পেট্রোল ডিজেল আকাল হবার আশঙ্কা। এমন আবহে হাওড়ার সলপের একটি পেট্রোল পাম্পে হুলুস্থুল কাণ্ড, সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী।
বোতল হাতে ক্রেতারা হাজির হয়েছেন পাম্পে, সেই বোতলে পেট্রোলের সঙ্গে মেশানো জল। পেট্রোলের নল থেকে জল দেয়া হয়েছে ক্রেতাদের এমনই অভিযোগ। ওই পাম্প থেকে বের হতেই বাইক-চারচাকা সকলেই সমস্যায় পড়েন। তাই পাম্প থেকে কেনা পেট্রোল বোতলে ভরে নিয়ে, আবার পাম্পে হাজির ক্ষুব্ধ মানুষ।
advertisement
advertisement
হাওড়ার সলপের একটি পেট্রল পাম্পে উত্তেজনা ছড়াল। অভিযোগ এক মহিলা চার চাকা গাড়ি কিনে শলপের একটি পেট্রোল পাম্পে তেল ভরতে আসে। তেল ভরে সামান্য এগোতেই বেগতিক গাড়ি। দীর্ঘক্ষণ চেষ্টা করে গাড়ি চালু না হওয়ায় টেকনিশিয়ান ডেকে বোঝা যায় সমস্যা তেলের। আসলে তেলের বদলে রয়েছে জল। গাড়ি থেকে তেল বের হতেই চক্ষু চড়ক গাছ। তেলের বদলে জল, সিংহভাগ জল তার মধ্যে সামান্যটুকু তেল। এমন সমস্যায় তিনি একা নন, অনেকেই ভুক্তভোগী। এক এক করে এমন সমস্যা করা মানুষ ওই পাম্পে হাজির।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ এসে তেল পরীক্ষা করে দেখেন, পেট্রলের বদলে জল। ওই পাম্পের প্রতিনিধি ঘটনা স্বীকার করে বলেন, পাম্পের বেশ কিছু মেশিন রয়েছে তার মধ্যে একটি মেশিনে সমস্যা। তিনি স্বীকার করেন, পাম্পের একটি মেশিন পেট্রলের সঙ্গে জল বেরহচ্ছে। তিনি জানান, এমন সমস্যা কিভাবে এবং কেন তা জানা নেই। তবে ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছ। তারাই বলতে পারবে কি ভাবে জল এল।
advertisement
Rakesh Maity
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 9:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Water in Name Petrol: একেই তেল ভরতে ‘মাথার ঘাম পায়ে’, তার মধ্যে তেল না পেয়ে জল দিচ্ছে, তারপর যা যা হল







