‘ওরা বিশ্বাসঘাতক...!’ আমেরিকার সঙ্গে আলোচনা ‘চিরতরে শেষ’...স্পষ্ট জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শুধু আমেরিকাকেই নয়, পশ্চিম এশিয়ায় তার ঘনিষ্ঠ দেশগুলিতেও হামলা আরও জোরালো করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার দেশগুলিতে আমেরিকা পরিচালিত বহু তথ্যপ্রযুক্তি সংস্থা, তৈল শোধনাগার এবং পানীয় জল পরিশোধন সংস্থাও রয়েছে। এ বার সেগুলিকেও নিশানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আমেরিকা এবং ইজরায়েল যদি তাদের শক্তিকেন্দ্রগুলিতে হামলা চালানো বন্ধ না করে, তা হলে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিণতির মুখে পড়তে হবে তাদের। শুধু তা-ই নয়, উপসাগরীয় অঞ্চলে আমেরিকা-ঘনিষ্ঠ দেশগুলিকেও ‘বড় মূল্য’ চোকাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ নিয়ে ইরানকে চূড়ান্ত হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা তোপ দাগে তেহরান। প্রসঙ্গত, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয়, তা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর তার পরই পাল্টা হুমকি দেয় ইরান। (Photo: AP)








