RG Kar: ফের আরজি কর! এবারেও শিরোনামে ট্রমা সেন্টার, মৃত্যু রোগীর... পরিবারের 'মারাত্মক' অভিযোগ, কী ঘটল হাসপাতালে?
- Written by:AVIJIT CHANDA
- Published by:Rachana Majumder
Last Updated:
আর জি কর হাসপাতালে বিশ্বজিৎ মণ্ডলের মৃত্যুতে চাঞ্চল্য. লিফট ও শৌচাগার সমস্যা নিয়ে পরিবারের অভিযোগ. অরূপ বন্দ্যোপাধ্যায় লিফট দুর্ঘটনায় ফের ফরেন্সিক পরীক্ষা.
কলকাতা: আরজিকর হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের ছড়াল চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া নিমতার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল (৬০) রাত ২.৩০ নাগাদ বুকে ব্যথা নিয়ে ট্রমা সেন্টারে আসেন। চিকিৎসা চলাকালীন শৌচাগারে যান। অপরিষ্কার বাথরুম ও লিফট বন্ধ থাকার কারণে বাইরে যান বলে দাবি পরিবারের। ট্রমা সেন্টারের বাইরে একটি ‘পে-এন্ড-ইউজ’ টয়লেটের সামনে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ভোর সাড়ে পাঁচটা নাগাদটি ঘটেছে বলে জানা গিয়েছে। টালা থানার পুলিশ তদন্তে নেমেছে। দেহ ময়না তদন্ত করা হবে শুক্রবারই।
পরিবার সূত্রে খবর, বিশ্বজিৎ সামন্ত উত্তর ২৪ পরগণার নিমতার বাসিন্দা। ২:৩০ নাগাদ শারীরিক অসুস্থতা নিয়ে আর জি কর হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি হন। রাতের বেলা তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পরে বাথরুমের জন্য যেতে চাইলে হাসাপাতালের কেউ একজন তাঁকে জানান বাইরের ‘কমন’ শৌচালয়ে যেতে। লিফট থাকলে উপরের বাথরুমে যেতে পারতেন, কিন্তু লিফট ছিল না। লিফট না থাকার কারণে হেঁটে হেঁটে বাইরের কমন বাথরুমে যেতে হয়েছে। ওখানেই মৃত্যু হয়েছে। স্ত্রী ইলা সামন্ত বলছেন, ‘লিফট থাকলে সমস্যা হত না। এমনকী স্ট্রেচারও মেলেনি।’
advertisement
advertisement
এদিকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে আটকে দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ফের ফরেন্সিক পরীক্ষা হবে৷ লিফট বিভ্রাটে PWD এর ইলেকট্রিক্যাল বিভাগের যে আধিকারিক ও কর্মীদের তত্ত্বাবধানে এই লিফট ছিল, তাঁদের সোমবার ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। তাঁদের উপস্থিতিতে আবারও ফরেন্সিক পরীক্ষা করা হবে বলেই সূত্রের খবর৷ সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে আরও বিস্তারিত পরীক্ষা চালাতেই দায়িত্ব প্রাপ্ত ইলেকট্রিক্যাল বিভাগের কর্মীদের আসতে বলা হয়েছে। ডাকা হয়েছে লিফট প্রস্তুত কারী সংস্থার আধিকারিকদের। সেন্সর, লিভার-সহ অন্য টেকনিক্যাল পার্ট এক্সজামিন করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 8:44 AM IST











