advertisement

West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামল পারদ ! উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, দিনভর আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন

Last Updated:
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। তার পরের তিন দিনে ধীরে ধীরে আবার তিন থেকে চার ডিগ্রি চড়বে পারদ।
1/6
সামান্য তাপমাত্রা বাড়লেও দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। মনোরম আবহাওয়া। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে ৷ শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/6
দক্ষিণবঙ্গে সোমবার সকালেও মনোরম আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই, ক্রমশ বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

3/6
সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। শুক্র ও শনিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

4/6
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার শিলাবৃষ্টি; উইকন্ডে অর্থাৎ শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে উপরের দিকের বাকি জেলাতে। মঙ্গলবার শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হতে পারে। ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই।

5/6
বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। তবে ঝড়ের সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। কিছু জেলায় ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে।

6/6
কলকাতায় রবিবার পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রির বেশি নীচে। আর দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি নীচে রয়েছে। সোমবার তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। এই ক’দিন তাপমাত্রাও ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। হতে পারে কালবৈশাখী ঝড়ও!