advertisement

Massive Fire: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১ মহিলা! রবীন্দ্র স্মৃতিবিজরিত মংপুতে ভয়াবহ ঘটনা, পুড়ে ছাই বাড়ি-দোকান

Last Updated:

মংপুতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়ি ও একটি দোকান পুড়ে ছাই। আহত রীণা রাইকে রম্ভি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Rapid Read
মংপুতে আগুন
মংপুতে আগুন
মংপু, দার্জিলিং: ভয়াবহ অগ্নিকাণ্ড পাহাড়ে। রবীন্দ্র স্মৃতিবিজরিত মংপুতে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় চারটি বাড়ি এবং ১টি দোকান। আহত হন এক মহিলা। রীণা রাই নামে ওই মহিলাকে রম্ভি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় দমকল কেন্দ্র না থাকাতেই এই বিপত্তি বলে মনে করা হয়েছে। এনএইচপিসি এবং কালিম্পং থেকে দমকলের দু-টি ইঞ্জিন পৌঁছনর আগেই ভস্মীভূত হয়ে যায় এলাকা।
দু-দিন আগে ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় ডেবরায়। বাড়ির যাবতীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়, তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি এলাকায় এক ব্যাক্তির দোতালা পাকাবাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। মুহুর্তের মধ্যে বাড়ির ভেতরে আগুন ছড়িয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, জিনিসপত্রে আগুন লাগে, পুড়ে যায় বাইক। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ঘটনায় খবর পেয়ে এলাকাবাসী ডেবরা থানায় ও দমকলে খবর দেয়। প্রায় দেয় ঘণ্টা পরে দমকল এসে পৌঁছায়। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় পরিবারে কান্নার রোল পড়েছে।
advertisement
দিল্লিতেও ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। গত বুধবার সকালে দিল্লিতে এক অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। দিল্লির পালাম এলাকার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সকাল ৬টা-৭টার নাগাদ। দমকলের ৩০টি ইঞ্জিন এসে ঘটনাস্থলে আগুন নেভানো এবং উদ্ধারকাজ করে। যে বাড়িতে আগুন লাগে, সেটি ওই এলাকার পালাম কলোনির ২ নম্বর গলিতে অবস্থিত। দমকল বাহিনীর মতে,পালাম মেট্রো স্টেশন ২ নম্বর রাস্তার পাশের একটি বিল্ডিংয়ের একটি বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়।
advertisement
কয়েকজনের ভিতরে আটকা পড়ার আশঙ্কা ছিল। ঘটনাস্থলে ৩০টি দমকলের গাড়ি পাঠানো হয়। রাজেন্দ্র কাশ্যপের পুরো পরিবার সেখানেই থাকে। পরিবারে প্রায় ১৫ জন সদস্য রয়েছেন। রাজেন্দ্র কাশ্যপ বাজারের প্রধান এবং পুরো বিল্ডিংটির মালিকও। বেসমেন্ট এবং নিচতলায় একটি বিউটি পার্লার, একটি চুড়ির দোকান এবং অন্যান্য ব্যবসা রয়েছে। তার পরিবার উপরের তলাগুলোতে থাকে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। আগুন লাগার সময় রাজেন্দ্র কাশ্যপ বাড়িতে ছিলেন না।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Massive Fire: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১ মহিলা! রবীন্দ্র স্মৃতিবিজরিত মংপুতে ভয়াবহ ঘটনা, পুড়ে ছাই বাড়ি-দোকান
Next Article
advertisement
Massive Fire: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১ মহিলা! রবীন্দ্র স্মৃতিবিজরিত মংপুতে ভয়াবহ ঘটনা, পুড়ে ছাই বাড়ি-দোকান
মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১ মহিলা! রবীন্দ্র স্মৃতিবিজরিত মংপুতে ভয়াবহ ঘটনা, পুড়ে ছাই বাড়ি-দোকান
  • চারটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই

  • আহত রীণা রাইকে রম্ভি হাসপাতালে ভর্তি করা হয়েছে

  • এলাকা ভস্মীভূত হয়ে যায় আগুনের তীব্রতায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement