advertisement

Cooch Behar News: পুরসভায় ছোটা অতীত! এবার এক ফোনেই নিজেদের সমস্যা জানাতে পারবেন শহরবাসী, কোচবিহারে চালু হচ্ছে ‘টক টু চেয়ারম্যান’

Last Updated:

Cooch Behar News: কলকাতা পুরসভায় বহু আগেই 'টক টু মেয়র' পরিষেবা চালু হয়েছে। এবার ওই একই ধাঁচে উত্তরবঙ্গের কোচবিহার পুরসভায় চালু হচ্ছে 'টক টু চেয়ারম্যান'। এতে নাগরিকদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

কোচবিহার পুরসভা | ফাইল ছবি
কোচবিহার পুরসভা | ফাইল ছবি
কোচবিহারঃ নাগরিকদের কী কী অভাব-অভিযোগ, সমস্যা রয়েছে? এবার সহজেই জানা যাবে। উত্তরবঙ্গের কোচবিহার পুরসভা এলাকায় ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা চালু হচ্ছে। সরাসরি পুরসভায় এসে যারা নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারেন না, তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ বলে জানিয়েছেন চেয়ারম্যান দিলীপ সাহা।
জানা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে চেয়াম্যানকে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন কোচবিহার পুরসভা এলাকার নাগরিকরা। শহরে এমন অনেক বয়স্ক মানুষ আছেন, যারা নিজেদের সমস্যা জানাতে পুরসভায় ছুটে আসতে পারেন না। এই উদ্যোগে তাঁদের অনেকখানি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই শিলিগুড়িতে ট্রাফিক জট! সমস্যা এড়াতে এইসব রুট এড়িয়ে চলাই ভাল, দেখে নিন পুলিশের বিকল্প রুট ম্যাপ
কোচবিহার পুরসভায় এই ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, “বহু বাসিন্দার অভিযোগ রয়েছে। সরাসরি পুরসভায় এসে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন না অথবা নিজেদের সমস্যা জানাতে পারেন না, মূলত তাঁদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।“
advertisement
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয়। নাগরিকদের সমস্যা, অভাব-অভিযোগ শুনতে শহর কলকাতায় বহু আগেই ‘টক টু মেয়র’ পরিষেবা চালু হয়েছে। এর মাধ্যমে সরাসরি নাগরিকদের অসুবিধার কথা শোনেন কলকাতার মেয়র। সেই সঙ্গেই সমস্যা সমাধানের ব্যবস্থাও করা হয়। এবার সেই ধাঁচেই কোচবিহার পুরসভায় ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা চালু করা হচ্ছে। এতে শহরবাসীর অনেকখানি সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: পুরসভায় ছোটা অতীত! এবার এক ফোনেই নিজেদের সমস্যা জানাতে পারবেন শহরবাসী, কোচবিহারে চালু হচ্ছে ‘টক টু চেয়ারম্যান’
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement