advertisement

Siliguri Traffic Update: সপ্তাহের শুরুতেই শিলিগুড়িতে ট্রাফিক জট! সমস্যা এড়াতে এইসব রুট এড়িয়ে চলাই ভাল, দেখে নিন পুলিশের বিকল্প রুট ম্যাপ

Last Updated:
Siliguri Traffic Alert: সোমবারের সকালে শিলিগুড়ির রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরণের কাজ অথবা বাজারের কারণে ব্যাপক যানজটের আশঙ্কা। ফলে কিছু রুট এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। কোথায় কেমন পরিস্থিতি? জেনে নিন কাজে বেরোনোর আগেই।
1/5
সপ্তাহের প্রথম কর্মদিবসেই শহরজুড়ে বাড়তে পারে যানচাপ। অফিসযাত্রী থেকে স্কুলবাস—সব মিলিয়ে সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে শিলিগুড়ির প্রধান সড়কগুলি। তাই বাড়ি থেকে বেরোনোর আগে একবার চোখ বুলিয়ে নিন ট্রাফিক আপডেটে। Siliguri Traffic Police আগাম সতর্ক করে জানিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় নির্মাণকাজের জেরে ধীরগতির সম্ভাবনা রয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)

2/5
সবচেয়ে নজরে রাখতে হবে দার্জিলিং মোড় ক্রসিং এবং কাছাড়ি রোডের হকার্স কর্নার মোড়। দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলায় এটি আগেই জটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ছিল, এখন সেখানে আরও চাপ বাড়তে পারে। অন্যদিকে কাছাড়ি রোডে বক্স কালভার্ট বসানোর কাজের জন্য একটি লেন বন্ধ—ফলে ভারী যানজট অনিবার্য। বিকল্প রাস্তা ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে ট্রাফিক বিভাগ।

3/5
এনএইচ-১০ এর শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় এবং সালুগাড়া অংশেও চলছে মেরামত ও উন্নয়ন কাজ। ফলে এই স্ট্রেচে গাড়ি চালাতে হবে ধীরে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে। পাশাপাশি সাহুডাঙ্গি–আমবাড়ি লিঙ্ক ব্রিজ (তিস্তা ক্যানাল) নতুন সেতু নির্মাণের জন্য সম্পূর্ণ বন্ধ। বেলাকোবা বা শিলিগুড়ি থেকে আমবাড়ি-সাহুডাঙ্গি যাতায়াতে নওয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

4/5
হাটের দিনগুলিতেও বাড়বে চাপ। সালুগাড়া হাট এলাকায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত, আমবাড়ি ও ফুলবাড়ি হাট এলাকায় দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত যানচলাচল ধীর হতে পারে। বাজার ঘিরে স্থানীয় যানবাহন, পণ্যবাহী গাড়ি এবং সাধারণ মানুষের ভিড় মিলিয়ে পরিস্থিতি জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা।

5/5
বিশেষ রুট নির্দেশনাও জারি করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে পাহাড়গামী গাড়িগুলিকে নৌকাঘাট–কাওয়াখালি–খাপরাইল রুট ব্যবহার করতে বলা হয়েছে। এনজেপি স্টেশনগামী যানবাহনকে সেভক রোড এড়িয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সিকিম ও কালিম্পং দিক থেকে আসা গাড়িগুলিকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ধরতে হবে। শহরের ভিতরে পণ্যবাহী যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ—এবার সহযোগিতা করার দায়িত্ব শহরবাসীর। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বিশেষ রুট নির্দেশনাও জারি করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে পাহাড়গামী গাড়িগুলিকে নৌকাঘাট–কাওয়াখালি–খাপরাইল রুট ব্যবহার করতে বলা হয়েছে। এনজেপি স্টেশনগামী যানবাহনকে সেভক রোড এড়িয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সিকিম ও কালিম্পং দিক থেকে আসা গাড়িগুলিকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ধরতে হবে। শহরের ভিতরে পণ্যবাহী যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ—এবার সহযোগিতা করার দায়িত্ব শহরবাসীর। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement