advertisement

2026 SIR Election News: আগে এতবার ভোট দিয়েছেন, কিন্তু এবার নাম বাদ! লাইনে দাঁড়িয়েই কাটছে দিন, কী পরিস্থিতি ওঁদের? দেখুন

Last Updated:

বড়সড় বিতর্ক ও উৎকণ্ঠা তৈরি করেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনা। কাটোয়া মহকুমা শাসকের দফতরের সামনে ভোর থেকেই দীর্ঘ লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা।

+
কাটোয়া 

কাটোয়া 

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ভোটের মুখে বড়সড় বিতর্ক ও উৎকণ্ঠা তৈরি করেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনা। কাটোয়া মহকুমা শাসকের দফতরের সামনে ভোর থেকেই দীর্ঘ লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা। বহু মানুষের দাবি, একাধিকবার ভোট দেওয়ার পরেও হঠাৎ করেই তালিকা থেকে উধাও তাদের নাম। কেন এমন হল, তার কোনও স্পষ্ট উত্তর পাচ্ছেন না কেউই। ভুক্তভোগীদের অভিযোগ, হিয়ারিংয়ে ডাকার পর সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও তাঁদের নাম বাদ পড়েছে। কাটোয়ার বাসিন্দা জামাল সেখের কথায়, “সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হিয়ারিংয়ে সমস্ত কাগজ দেওয়ার পরেও আবার নতুন করে জমির দলিল, তিন পুরুষের প্রমাণ সব চাইছে।”
শুধু তা-ই নয়, যেসব নথি আগে প্রয়োজন ছিল না, এখন সেগুলিও একাধিকবার জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ। একই সুর শোনা গেল কৈথনের বাসিন্দা সাবির কারিগরের গলায়। তিনি জানান, “হিয়ারিংয়ের সময় শুধু আধার আর ভোটার কার্ডই যথেষ্ট বলা হয়েছিল। কিন্তু এখন বংশপরিচয়, স্কুল সার্টিফিকেট, ব্যাংকের নথি সবই দিতে হচ্ছে।” এত কাগজ জমা দেওয়ার পরেও নিজের নাম তালিকায় ফিরবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তিনি।
advertisement
কেতুগ্রামের বাসিন্দা আতিয়ার রহমান আরও বড় অভিযোগ তুলে বলেন, “আমাদের এলাকায় প্রায় ৩৮ হাজার বৈধ ভোটারের নাম বাদ গেছে। ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।” তাঁর দাবি, এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের গাফিলতিই দায়ী। একইসঙ্গে দ্রুত স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিও জানান তিনি।দিনমজুর সেখ জিয়াউদ্দিনের মতো অনেকেই কাজ ফেলে দিনের পর দিন দৌড়চ্ছেন দফতরের সামনে। তিনি বলেন, “খেটে খাওয়া মানুষ, কাজ কামাই করে ঘুরছি। শুধু চাই, আমার নামটা আবার ফিরে আসুক,”। সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই ভোটের আগে এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
2026 SIR Election News: আগে এতবার ভোট দিয়েছেন, কিন্তু এবার নাম বাদ! লাইনে দাঁড়িয়েই কাটছে দিন, কী পরিস্থিতি ওঁদের? দেখুন
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement