বৈচিত্র্যময় পুরুলিয়া জেলা জঙ্গলমহলের অন্যতম লাল মাটির। এই জেলা সমৃদ্ধ হয়েছে লোকোসংস্কৃতির মধ্যে দিয়ে। পুরুলিয়ার লোকশিল্পের অন্যতম অংশ ছৌ, ঝুমুর, টুসু, ভাদু। ছৌ-এর হাত ধরে দেশে-বিদেশে সর্বত্র পুরুলিয়ার নাম ছড়িয়ে গিয়েছে। এই জেলায় একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এছাড়াও রয়েছে জয়চন্ডী পাহাড়, বরন্তি লেক, পারডি ড্যাম, পাখি পাহাড়, মরগুমা জলাধার সহ আরও নানান ভ্রমণস্থল। পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় খাবার ভাবরা ভাজা, এছাড়াও রয়েছে নিকুতি, মন্দিরা, দরবেশ।

শনিবার ব্রিগেডে মোদি! প্রশাসনিক সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া বিশেষ ট্রেন, দেখে নিন সফরসূচি
প্রতিদিন হাজার হাজার রোগীর ভরসা মা ক্যান্টিন! গ্যাস সঙ্কটের আঁচ কি পড়তে চলেছে এখানেও? কী বলছেন কর্মীরা?
প্রথম চিঠির জবাব না পেয়ে এবার দ্রৌপদী মুর্মুকে দ্বিতীয় চিঠি, বঙ্গসফর ঘিরে বিতর্কের মাঝে রাষ্ট্রপতিকে কী জানাতে চায় তৃণমূল?
LPG-র আকাল, এবার হাসপাতালে মিলবে না বিনামূল্যে রুটি-সবজি, সঙ্কটে হাজার হাজার রোগীর পরিবার

LPG News Today | দাম বাড়লেও গ্যাসের আকাল। বুকিংয়ের পর সাতদিন পেরিয়ে গেলেও মেলেনি সিলিন্ডার। কবে মিলবে উত্তর নেই ডিস্ট্রিবিউটরের কাছে। অনিশ্চয়তায় মধ্যবিত্তরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে LPG গ্যাস সিলিন্ডার ঘাটতির আশঙ্কায় ভুগছে আপামর দেশবাসী৷ এমন পরিস্থিতিতে সমস্যায় পড়েছে কলেজের হস্টেল থেকে শুরু করে বিভিন্ন স্কুল৷ সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের চকদৌলত সাহেবানবাগিচা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়ে গিয়েছে রান্নার গ্যাস। ফলে মিড ডে মিল রান্না করতে সমস্যায় পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে উনুন জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। মিড ডে মিল যাতে বন্ধ না থাকে সেই কারণে উনুন চালিয়ে রান্না করা হচ্ছে। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন এই বিষয় নিয়ে। এর পাশাপাশি গতকাল বজবজ দু নম্বর ব্লকের বিডিও সহ স্কুলের সার্কেল ইন্সপেক্টরকে নিয়ে মিটিং করা হয়েছে। এই বিষয়ে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।






ধর্মতলা থেকে সরকারি বেসরকারি বিভিন্ন বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য।
পুরুলিয়া আসার জন্য হাওড়া থেকে নিয়মিত চলে দুটি ট্রেন। এছাড়াও আরও তিনটি ট্রেন রয়েছে সাপ্তাহিকভাবে।