advertisement

Mamata Banerjee: ‘ভয় দেখাতে বলছে...,’ অমিত শাহকে বঙ্গে ৩৬৫ দিন থাকার চ্য়ালেঞ্জ মমতার! কী বললেন..

Last Updated:

ভবানীপুরে এসে বৃহস্পতিবার অমিত শাহ বলেছিলেন যে, পশ্চিমবঙ্গের ভোটের সময় তিনি টানা ১৫ দিন রাজ্যেই থাকবেন এবং সবার সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাবেন। তিনি আরও জানান যে, তাঁদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে তিনি সেখানে এসেছেন।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়
মমতা বন্দ্য়োপাধ্য়ায়
হরিরামপুর: ভোটের আগে ১৫ দিন টানা পশ্চিমবঙ্গে থাকার ইচ্ছেপ্রকাশ করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা৷ সেখানেই তিনি এমন মন্তব্য করেন৷ এবার শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে শাহের সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রথম মন্তব্য করতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
ভোটের আগেই রাজ্যে আসেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতারা৷ বাকি সময় তাঁদের আর তেমন দেখা যায় না৷ বারবার এমন অভিযোগ তুলে থাকে রাজ্যের শাসকদল তৃণমূল৷ শুধু তাই নয়, বিজেপি শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে বারবার ‘ডেইলি প্যাসেঞ্জারি’র অভিযোগও তোলে তৃণমূল।
advertisement
advertisement
ভবানীপুরে এসে অমিত শাহ বৃহস্পতিবার বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।”
এদিন অমিত শাহের ১৫ দিন আগে থেকে পশ্চিমবঙ্গে থাকার মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভয় দেখাতে বলছে ২৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।’’
advertisement
এরপরেই মমতার অভিযোগ, ‘‘বিহার আর বাংলার কয়েকটা এলাকাকে নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করেছে। তবে তার আগেই ওরা হারবে। ২০২৬-এই হারাব।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘ভয় দেখাতে বলছে...,’ অমিত শাহকে বঙ্গে ৩৬৫ দিন থাকার চ্য়ালেঞ্জ মমতার! কী বললেন..
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement