Minakshi Mukherjee: এমনটা মনে হয় কোনও প্রার্থী করেন না...উত্তরপাড়ায় প্রচারে বেরিয়ে এক অদ্ভুত কাজ করছেন মীনাক্ষী!
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
Minakshi Mukherjee: কেন্দ্রীয় ও জেলা—দুই স্তরেই আলাদা করে ‘ইন চার্জ’ নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় কার্যক্রমের দায়িত্বে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য। পাশাপাশি শোভনলাল হাজরা, ইয়াসিন রহমান, মলয় ভট্টাচার্য এবং সামিম আহমেদের মতো নেতাদের নাম ও যোগাযোগের নম্বরও প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘ডিস্ট্রিক্ট-ওয়াইজ’ তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহসহ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য পৃথক দায়িত্বপ্রাপ্তদের নাম ও ফোন নম্বর জানানো হয়েছে।
উত্তরপাড়া: ভবানীপুর যদি ছাব্বিশের ভোটের ভরকেন্দ্র হয়, ভাঙড় ব্যাটেলগ্রাউন্ড, তাহলে হুগলির উত্তরপাড়াতেও কিন্তু হতে চলেছে নজরকাড়া ফাইট৷ একুশের নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর দ্বৈরথে বিশেষ নজর কেড়েছিল বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ ছাব্বিশে এবার হুগলির উত্তরপাড়া থেকে সিপিআইএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি৷ মেঠো উচ্চারণে চলছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রচার৷ নাম ঘোষণার আগে থেকেই পড়ে রয়েছেন মাটি কামড়ে৷ অলিতে গলিতে ঘুরছেন, পৌঁছচ্ছেন বাড়ি বাড়ি৷
advertisement
বৃহস্পতিবার সকাল থেকেও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। হিন্দমোটরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এলাকার মানুষ মালা পরিয়ে প্রার্থীকে সম্বর্ধনা দেন। এদিনও জনসংযোগ করার সময় নিজের ফোন নম্বর লেখা কার্ড তুলে দেন জনতার হাতে।
advertisement
advertisement
advertisement
ভোটার তালিকায় নাম না থাকা বা নাম বাদ পড়ে যাওয়ার সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল সিপিআইএম। দলের নেত্রী তথা এবারের প্রার্থী মিনাক্ষী মুখার্জির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর ও দায়িত্বপ্রাপ্তদের তালিকা, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।পোস্টে জানানো হয়েছে, “ভোটাধিকার বাঁচাও, বাংলা বাঁচাও” এই বার্তা সামনে রেখে যাদের ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে, তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারবেন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে।
advertisement
কেন্দ্রীয় স্তর থেকে জেলা স্তর-দুই ক্ষেত্রেই আলাদা আলাদা ‘ইন চার্জ’ নিযুক্ত করা হয়েছে।সেন্ট্রাল ফাংশনের দায়িত্বে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য। পাশাপাশি শোভনলাল হাজরা, ইয়াসিন রহমান, মলয় ভট্টাচার্য এবং সামিম আহমেদের মতো নেতাদের নাম ও যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।এছাড়াও ‘ডিস্ট্রিক্ট ওয়াইজ’ তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আলাদা দায়িত্বপ্রাপ্তদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।
advertisement
প্রতিটি জেলার জন্য একজন করে ‘ইন চার্জ’ রাখা হয়েছে, যাতে স্থানীয় স্তরেই দ্রুত সমস্যা সমাধান করা সম্ভব হয়।কেন্দ্রীয় স্তরে দায়িত্বে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য (৯৮৩০১৩৫৬৬০)। এছাড়াও যোগাযোগ করা যাবে শোভনলাল হাজরা (৭০০৩৮১৬৩৯৫), ইয়াসিন রহমান (৯৮৩০২৪১৮১৩), মলয় ভট্টাচার্য (৯৮৩০৭৫৩৯৪৭) এবং সামিম আহমেদের (৯১৬৩৫৯৬৭৩১) সঙ্গে। Reporter: Rana Karmakar








