advertisement

Pratik Ur Rahaman: 'CPIM কোন কর্মসংস্থান করেছিল?' মীনাক্ষীর কেন্দ্রে দাঁড়িয়ে বিস্ফোরক প্রতীক উর রহমান! উত্তরপাড়ায় যা বললেন, তুমুল শোরগোল

Last Updated:

Pratik Ur Rahaman: উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে গেলেন সদ্য সিপিআইএম ত্যাগী প্রতীক উর রহমান। কী বললেন তিনি?

হুগলি 
হুগলি 
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: উত্তরপাড়ার রাজনৈতিক মঞ্চে বুধবার কার্যত ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা প্রতীকুর রহমান। বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তুললেন, “বামেরা কোন কর্মসংস্থান করেছিল?” তাঁর দাবি, হুগলি জেলার গঙ্গার দুই পাড় জুড়ে থাকা চটকলগুলো “ইউনিয়নবাজির জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল”, আর এখন শিল্প নিয়ে বামেদের অভিযোগ “মরা কান্না” ছাড়া কিছুই নয়।
এদিন উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে প্রতীকুর রহমানের বক্তব্যে স্পষ্ট আক্রমণাত্মক সুর ধরা পড়ে। ঢাকের তালে, ফুল ছিটিয়ে জমজমাট প্রচারের মাঝেই তিনি তাঁর প্রাক্তন দল সিপিএমকে নিশানা করে বলেন, “আগে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হোক, তারপর ওদের জবাব দেব।” নিজের রাজনৈতিক পরিবর্তন নিয়েও মুখ খোলেন তিনি। একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রতীকুর রহমান বলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি অভাবনীয় গ্রহণযোগ্যতা পেয়েছেন।
advertisement
advertisement
তাঁর কথায়, “সহযোদ্ধারা যেভাবে আপন করে নিয়েছে, তা আমি স্বপ্নেও ভাবিনি।”এখানেই থামেননি তিনি। বিজেপিকেও একহাত নিয়ে অভিযোগ করেন, ভোটের আগে “এডজাস্টমেন্ট করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে” এবং বাইরে থেকে ভোটার আনার চেষ্টা চলছে। তবে তাঁর দৃঢ় দাবি, “পশ্চিমবঙ্গে ভোট চুরি করা যাবে না, কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন।”সব মিলিয়ে, উত্তরপাড়ার এই প্রচারসভা থেকে প্রতীকুর রহমানের ঝাঁঝালো বক্তব্যে স্পষ্ট, ভোটের আগে রাজনৈতিক তরজা ক্রমশ চরমে উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Pratik Ur Rahaman: 'CPIM কোন কর্মসংস্থান করেছিল?' মীনাক্ষীর কেন্দ্রে দাঁড়িয়ে বিস্ফোরক প্রতীক উর রহমান! উত্তরপাড়ায় যা বললেন, তুমুল শোরগোল
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement