Lakshmipuja Rituals: বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমা! এভাবে ঘট পেতে এই জিনিসগুলি দিন মা লক্ষ্মীর পুজোয়! সন্ধ্যায় করুন ছোট্ট কাজ! সংসারে উপচে পড়বে ধনসম্পদ! টের পাবেন না অভাব!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Lakshmipuja Rituals: বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে দিনটির মাহাত্ম্য বেড়ে যায় বহুগুণ, কীভাবে এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজো করবেন, জানুন
বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী৷ বজরঙ্গবলীর ভক্তদের কাছে এই দিন তথা তিথি খুব গুরুত্বপূর্ণ৷ তাছাড়া চৈত্র পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা তিথি৷ তার উপর এই পুণ্যতিথি পড়েছে বৃহস্পতিবারে৷ ফলে মাহাত্ম্য বেড়ে গিয়েছে বহুগুণে৷ চৈত্র পূর্ণিমা শুরু হয়েছে বুধবার সকালেই৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই তিথি রয়েছে বৃহস্পতিবার সকাল ৭.৪২ মিনিট পর্যন্ত৷ অন্য পঞ্জিকা মতে এই তিথি থাকছে বৃহস্পতিবার সকাল ৬.৪৬ মিনিট পর্যন্ত৷
advertisement
প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি। বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কী করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
advertisement
প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তার পর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন। মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপশিখার মুখ সব সময় পূর্ব দিকে করে রাখুন। ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না।
advertisement
advertisement
এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মীপুজো করুন। পুজো শেষে পাঁচালি, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন।বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় তুলসীতলা এবং মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ মনে করা হয় এতে সংসারে সুখশান্তি সমৃদ্ধি শ্রী বিরাজ করে৷ মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পদে ভরা থাকে সংসার৷ অভাব কোনদিন ঢুকতে পারে না সংসারে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)










