Weekend Trip: দিঘার কাছেই লুকিয়ে আছে এক 'মিনি সুন্দরবন'! ম্যানগ্রোভ অরণ্যে বোটিং আর লাল কাঁকড়ার মেলা, রোমাঞ্চকর উইকেন্ড কাটাতে চলে যান বিচিত্রপুর
- Reported by:Madan Maity
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: দিঘার কাছে ওড়িশার বিচিত্রপুর সমুদ্র সৈকত এক শান্ত ম্যানগ্রোভ গন্তব্য। বোট সাফারি, লাল কাঁকড়া, টাটকা মাছ এবং নিরিবিলি প্রকৃতির মাঝে এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা
তালসারি সমুদ্র সৈকত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে এক নির্জন সমুদ্র সৈকত। যেখানে ঠিক সুন্দরবনের মত বোটে করে আপনাকে যেতে হবে। ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে পৌঁছবেন গন্তব্যস্থলে। যেখানে রয়েছে প্রচুর লাল কাঁকড়া। ইচ্ছে হলে আপনারা টাটকা মাছও খেতে পারবেন। এখানে গেলে মনে হবে যেন কোনও সিনেমার দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছেন। জানেন কোন সমুদ্র সৈকতের কথা বলছি ?
advertisement
advertisement
ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত বিচিত্রপুর মূলত ম্যানগ্রোভ সমুদ্র সৈকত। দিঘা বা তালসারি থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। জায়গাটি খুবই শান্ত এবং নির্জন। যারা দিঘার ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য এটি আদর্শ গন্তব্য। ঘন ম্যানগ্রোভ জঙ্গল, ঝাউ বন আর লাল কাঁকড়ার বিচরন এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে এটা পাবেন বোটিংয়ের অনন্য অভিজ্ঞতাও ।
advertisement
দিঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব মাত্র ১৫ থেকে ১৮ কিলোমিটার। গাড়ি বা অটোতে করে এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা। গাড়ি রিজার্ভ করলে আসা-যাওয়া মিলিয়ে ভাড়া পড়ে ৮০০ থেকে ১০০০ টাকা। আর অটো রিজার্ভ করলে খরচ কিছুটা কম হয়। নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে গেলে তালসারি রুট ধরে চন্দনেশ্বর মন্দির পার পৌঁছানো যায় বিচিত্রপুরে।
advertisement
এক পর্যটক সৌভিক রায় বলেন, “এই জায়গাটা সত্যিই অসাধারণ। বোটে করে যাওয়ার অভিজ্ঞতা একদম আলাদা। আমরা টাটকা মাছ খেয়েছি এবং ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে ঘুরে খুব ভাল লেগেছে। এত শান্ত পরিবেশ আগে কোথাও পাইনি। লাল কাঁকড়া আর নদীর মোহনা দেখে মনে হয়েছে যেন অন্য এক জগতে চলে এসেছি। আবার এখানে আসার ইচ্ছে রয়েছে।”
advertisement
যদি এখানে রাত কাটাতে চান, তবে ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্পে থাকার ব্যবস্থা রয়েছে। আগে থেকে বুকিং করে আসা ভাল। এখানে পাবেন বাঙালি ও ওড়িয়া ধাঁচের খাবার পাওয়া যায়। মেনুতে রয়েছে ভাত, ডাল, ভাজা, সবজি এবং টাটকা মাছ, চিকেন। নদীর খাঁড়ি বরাবর বোট সাফারি করলে ম্যানগ্রোভ জঙ্গল এবং সুবর্ণরেখা নদীর মোহনা কাছ থেকে দেখা যায়।








