Iran War: চরম ও ধ্বংসাত্মক হামালো চালানো হবে! বিরাট বিবৃতি ইরানের, কোন কোন দেশকে এবার নিশানা করছে ইরান জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran War: এবার ভয়াবহ হুমকি দিল ইরান। জানিয়ে দিল, যুদ্ধের পরিপ্রেক্ষিতে আরও চরম ও ধ্বংসাত্মক হামালো চালানো হবে।
ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ও ইজরায়েল ‘গুরুত্বহীন’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি দেশ দুটিকে আসন্ন ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইরানি অভিজাত বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম এবং দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা ফারস বিবৃতিটি প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে আমেরিকা ও ইজরায়েলের কাছে ‘অসম্পূর্ণ’ তথ্য রয়েছে। সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, আমেরিকা–ইজরায়েলকে নিজেদের শুরু করা আগ্রাসনের জন্য অবশ্যই চরম মূল্য চোকাতে হবে।
advertisement
advertisement
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, গত এক ঘণ্টায় দেশটির আকাশসীমায় বেশকিছু ড্রোন, চারটি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল।
ইরানের রাজধানী তেহরানে আমেরিকা–ইজরায়েলের হামলায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি। তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত যেমন ‘কাঁচ, দরজা ও জানালা ঠিক করা’ থেকে শুরু করে ‘বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার’ করার দরকার হতে পারে। মুখপাত্র আরও জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় ১ হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র চলে গেছেন। এ ছাড়া আরও প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
advertisement
আব্দুলমোহর মোহাম্মদখানি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, গত এক ঘণ্টায় দেশটির আকাশসীমায় বেশকিছু ড্রোন, চারটি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 2:00 PM IST











