advertisement

Women Reservation Act: বাংলার ভোটের আগে মন জয়ের চেষ্টা? এপ্রিলে বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল

Last Updated:

Women Reservation Act: মহিলা সংরক্ষণ বিল আনা হবে বলা হয়েছিল সংসদের বাজেট অধিবেশনেই। কিন্তু মার্চের শেষ সপ্তাহে জানা গেল আপাতত বিল আসছে না। এপ্রিলে বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল।

বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল
বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল
নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল আনা হবে বলা হয়েছিল সংসদের বাজেট অধিবেশনেই। কিন্তু মার্চের শেষ সপ্তাহে জানা গেল আপাতত বিল আসছে না। আগামী কাল সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত হচ্ছে। শেষ পর্বে এসে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, মোদি সরকার নাকি মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে পাশ করাতে চাইছে। আর সেই লক্ষ্যে এপ্রিল মাসেরই মাঝামাঝি সময়ে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।
বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিলের অ্যামেন্টমেন্ট নিয়ে রাজ‍্যসভায় বিরোধীদের প্রশ্নের মুখে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, ‘আগামী ২-৩ সপ্তাহের মধ‍্যে বিশেষ সেশন ডেকে সেই বিল পেশ করবে সরকার। ১৬ থেকে ১৮ এপ্রিলের কথা জল্পনায় উঠে এসেছে। ওই সময়সীমায় মহিলা সংরক্ষণ বিল পেশ ও আলোচনার পর পাশ করানোর একটি প্রস্তাব নিয়ে সরকারের অন্দরেই জোরদার চর্চা চলছে। বিরোধীদের সঙ্গেও কথা হতে পারে।’
advertisement
আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার ৬ জেলা, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট
বিরোধিতায় কংগ্রেস-সহ বিরোধীরা। জয়রাম রমেশ জানান- রাজ‍্যসভার বিরোধী দলনেতা ইতিমধ্যেই চিঠি লিখে বলেছেন নির্বাচন শেষ হওয়ার পর ২৯ এপ্রিল, সর্বদলীয় বৈঠক ডাকা হোক। সরকার পক্ষ নির্বাচনের মুখে রাজনৈতিক সুবিধা পেতে এই বিশেষ সেশন আনতে চাইছে। বিরোধিতা করে কিরেন রিজিজু বলেন, ‘নির্বাচনের বিষয় নয়, মহিলাদের অধিকার রক্ষা তাঁর অগ্রাধিকার।’
advertisement
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
যদিও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের মন্তব্য, ‘আমরা মহিলা সংরক্ষণের বিরোধী নই। আমরাই প্রথম এই সংরক্ষণ প্রস্তাব এনেছিলাম। কিন্তু আপনারা নির্বাচনে ফায়দা পেতে এই বিশেষ সেশন ডাকছেন। আপনাদের ইচ্ছা থাকলে এই সেশন চলাকালীনই বিল আনতেন। আমরা আলোচনা করতাম।’
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Women Reservation Act: বাংলার ভোটের আগে মন জয়ের চেষ্টা? এপ্রিলে বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement