Rupa Ganguly: রূপা-লাভলির তু তু ম্যায় ম্যায়! সোনারপুরে বাকযুদ্ধ তুঙ্গে, 'ল্যাম্পপোস্ট' মন্তব্যে TMC-BJP তরজা
- Reported by:Suman Saha
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rupa Ganguly: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। রূপা গঙ্গোপাধ্যায়-এর ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে তৃণমূল কংগ্রেস-কে তীব্র কটাক্ষ, উন্নয়ন বঞ্চনার অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। পাল্টা আক্রমণে নেমে তৃণমূল ও বিজেপির মধ্যে বাড়ছে চাপানউতোর। সোনারপুরের উন্নয়ন, কালীঘাটে অর্থ বণ্টন এবং নির্বাচনী প্রচার ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা।
সোনারপুর, সুমন সাহা: সোনারপুর দক্ষিণে বাকযুদ্ধ তুঙ্গে, ল্যাম্পপোস্ট মন্তব্যে তৃণমূল প্রার্থীকে নিশানা রূপা গঙ্গোপাধ্যায়ের। ভোটের মুখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী রূপার দাবি, তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। পাশাপাশি কালীঘাটে টাকা কম যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সোনারপুর উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে।
তাঁর অভিযোগ, বরাদ্দ টাকা ঠিকমতো কাজে লাগানো হয়নি। এই দুই নেত্রীর মুখোমুখি লড়াইয়ে ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আবহ। দু’পক্ষই জোর দিয়েছে বাড়ি বাড়ি প্রচারে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাঁদের সমস্যার কথা।
advertisement
advertisement
বাম প্রার্থী অভিযোগ, এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, তোলাবাজির ভয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ, পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যাও। তাঁর দাবি, এলাকার বিধায়ক হয়েও উন্নয়নের কাজ করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী পাল্টা কটাক্ষ করে বলেন, সারা বছর মানুষের পাশে দেখা যায় না বাম প্রার্থীকে শুধুমাত্র ভোট এলেই এলাকায় সক্রিয় হন।
advertisement
দুই মহিলার এই রাজনৈতিক লড়াইকে ঘিরে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে সোনারপুর বিধানসভা জুড়ে এই মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র বলেন, “উনি যা বলেছেন তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।” বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন। তবে রূপার প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ও প্রণাম জানান লাভলি। এদিন একাধিক প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে লাভলী মৈত্র জানান, বাকি সব প্রশ্নের জবাব ৪ তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর দেওয়া হবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Apr 02, 2026 1:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Rupa Ganguly: রূপা-লাভলির তু তু ম্যায় ম্যায়! সোনারপুরে বাকযুদ্ধ তুঙ্গে, 'ল্যাম্পপোস্ট' মন্তব্যে TMC-BJP তরজা








