advertisement

Income Tax New Rules 2026: বদলে গেল ট্যাক্সের খেলা! কার লাভ, কার লোকসান?

Last Updated: Apr 02, 2026, 13:43 IST

Income Tax New Rules 2026 | চালু হল নতুন আয়কর আইন, আর তার সঙ্গে বদলে গেল একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম। নতুন অর্থবর্ষের শুরুতেই এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে বেতনভোগী থেকে ব্যবসায়ী প্রায় সকল করদাতার উপর।সবচেয়ে বড় পরিবর্তন এসেছে Tax slab-এ। নতুন কর ব্যবস্থায় কিছু ক্ষেত্রে করের হার কমানো হয়েছে, ফলে মধ্যবিত্তের উপর চাপ কিছুটা কমতে পারে। পাশাপাশি Standard deduction বাড়ানোয় হাতে বাড়তি টাকা থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে পুরনো কর ব্যবস্থার কিছু ছাড় বা ডিডাকশন সীমিত হওয়ায় অনেকেরই হিসেব কষে সিদ্ধান্ত নিতে হবে, কোন ব্যবস্থায় থাকবেন। নতুন নিয়মে ডিজিটাল লেনদেন ও স্বচ্ছতা বাড়াতে কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে, ফলে আয় গোপন করলে জরিমানার ঝুঁকি বেড়েছে।এছাড়া ট্যাক্স ফাইলিং প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই Return জমা দিতে পারেন।সব মিলিয়ে, নতুন আয়কর আইন একদিকে যেমন কিছুটা স্বস্তি দিচ্ছে, অন্যদিকে বাড়াচ্ছে সচেতন থাকার প্রয়োজন। তাই এখনই নিজের আয় ও বিনিয়োগের পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা জরুরি।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/ব্যবসা-বাণিজ্য/
Income Tax New Rules 2026: বদলে গেল ট্যাক্সের খেলা! কার লাভ, কার লোকসান?
advertisement
advertisement