advertisement

Sugarcane Juice: হিট-স্ট্রোক রোধ করে, কিডনি-লিভার ভাল রাখে, সংক্রমণ কমায়, আর যে যে কারণে গরমে আখের রস খাওয়া মাস্ট

Last Updated:
গরম পড়তে না পড়তেই গলদঘর্ম দশা মানুষের! আখের রস শুধু গরম থেকে বাঁচায় না! বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যত্নে ও লিভার-কিডনির স্বাস্থ্য ভাল রাখতেও আখের রস দারুণ উপযোগী।
1/6
পুরুলিয়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ক্রমশ বাড়ছে গ্রীষ্মের তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে শরীরকে সুস্থ ও সতেজ রাখা বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত গরমে জলশূন্যতা, ক্লান্তি ও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। রেই পরিস্থিতিতে আখের রস ম্যাজিকের মতো কাজ করে! গ্রীষ্মের দাপদাহে আখের রস শরীর ঠান্ডা রাখে, তাৎক্ষণিক শক্তি জোগায়, লিভার ও কিডনি সুস্থ রাখে এবং ত্বক ও চুলের যত্নে দারুণ কার্যকরী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে এবং জন্ডিস নিরাময়েও সহায়তা করে

2/6
রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক প্রবীর দে জানান,
রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক প্রবীর দে জানান, "আখের রসে প্রাকৃতিক শর্করা থাকায় এটি দ্রুত শরীরে শক্তি জোগায়। তীব্র গরমে শরীর দুর্বল হয়ে পড়লে এক গ্লাস আখের রস তাৎক্ষণিকভাবে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ইলেকট্রোলাইট শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, ফলে ডিহাইড্রেশনের আশঙ্কা কমে।"
advertisement
3/6
আখের রসে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি নয়। এমনকি এতে সোডিয়াম ও অসম্পৃক্ত স্নেহ পদার্থও প্রায় থাকেই না। ফলে এই পানীয় কিডনির উপর চাপ কমায়। চিকিৎসকদের মতে, আখের রসের শীতল প্রভাব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। গরমের দিনে এটি শরীরে স্বস্তি এনে দেয় এবং অতিরিক্ত তাপের প্রভাব কমাতে সাহায্য করে। একই সঙ্গে লিভারের কার্যকারিতা উন্নত করতেও এই পানীয় সহায়ক বলে মনে করা হয়, যার ফলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

4/6
বর্তমানে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে আখের রস বিক্রি করছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। এই পানীয়ে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রীষ্মকালে সংক্রমণের ঝুঁকি বেড়ে গেলে এই ধরনের পুষ্টিগুণসমৃদ্ধ পানীয় শরীরকে সুরক্ষিত রাখে। আখে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে প্রধান হাতিয়ারই হল ফাইবার সমৃদ্ধ খাবার।

5/6
আখের রস ‘ডাইইউরেটিক’। ফলে শরীর থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করতে পারে আখের রস। লিভার ভাল রাখতেও আখের রস খাওয়ার প্রচলন রয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাস্তার ধারের আখের রস খাওয়ার আগে দেখে নিন সেটি পরিষ্কার-পরিচ্ছন্নভাবে বানানো কী না। অপরিষ্কার পরিবেশে তৈরি রস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সবসময় পরিচ্ছন্ন ও বিশ্বস্ত দোকান থেকেই আখের রস খান।

6/6
বিশেষজ্ঞদের মতে আখের রসে থাকে ম্যাগনেশিয়াম, আয়রন সহ একাধিক খনিজ পদার্থ। ত্বক ভাল রাখতে ও রক্ত সঞ্চালন ভাল রাখতে এই খনিজ পদার্থগুলির গুরুত্ব অসীম। পাশাপাশি আখের রসে থাকে আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বক ভাল রাখতে সাহায্য করে, কমায় ব্রণর সমস্যা। মাথার খুশকির সমস্যা কমাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ফলে ভাল থাকে চুল।