Purulia News: বিয়ে বাড়িতে অবাক কাণ্ড! কোথা থেকে এল চিতল হরিণ? নিমেষে হট্টগোল পুরুলিয়ায়
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Riya Das
Last Updated:
Purulia News: বিয়ে বাড়ির আনন্দে মেতে ছিল পরিবারের সদস্যরা। আর সেই ভিড় হট্টগোলের মাঝেই দেখা মিলল এক চিতল হরিণের। যাকে দেখে রীতিমত হই হট্টগোল পড়ে যায় গোটা বিয়ে বাড়িতে।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : বর্তমানে দেখা যায় বিয়ে বাড়ি মানেই নিত্য নতুন চমক। তবে পুরুলিয়ার এক বিয়ে বাড়িতে যা দেখা গেল তা কল্পনার বাইরে ছিল সকলের। বিয়ে বাড়ির আনন্দে মেতে ছিল পরিবারের সদস্যরা। আর সেই ভিড় হট্টগোলের মাঝেই দেখা মিলল এক চিতল হরিণের। যাকে দেখে রীতিমত হই হট্টগোল পড়ে যায় গোটা বিয়ে বাড়িতে।
advertisement
জানা যায়, বলরামপুর বনাঞ্চল এলাকার কায়রাডি, সাপুয়াগোড়া গ্ৰামে শরৎচন্দ্র মান্ডি নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় একটি হরিণ ওই গ্ৰামে প্রবেশ করে। পরে হরিণটি ওই বিয়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বাড়ির মালিক অন্য কাউকে কিছু না জানিয়ে বিষয়টি বনদফতরে জানান। হরিণটিকে যত্ন সহকারে নিজের গোয়াল ঘরে আশ্রয় দেন তিনি।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
এ বিষয়ে বলরামপুর বনবিভাগের এক আধিকারিক বলেন, বিয়ে বাড়ি চলাকালীন একটি হরিণ সেখানে ঢুকে পড়ে। বাড়ির মালিক তাদেরকে বিষয়টি জানান। তারা হরিণটিকে উদ্ধার করে তাদের রেঞ্জ অফিসে নিয়ে আসেন। হরিণটির পায়ে কোনওভাবে চোট লাগে। পশু চিকিৎসক হরিণটিকে শুশ্রুষা করেন। হরিণটিকে এখনই তারা জঙ্গলে ছেড়ে দেননি। তাকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু-তে পাঠান। হরিণটি পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement








