Purulia News: সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন! বন্যপ্রাণ বাঁচাতে মরিয়া প্রশাসন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: বন্যপ্রাণ রক্ষায় বনবিভাগের বিশেষ পদক্ষেপ। জঙ্গল পাহারায় আরও বাড়তি নজরদারির উপর জোর দিচ্ছে প্রশাসন। সেন্দ্রার আগে কিউআরটি ও আরআরটি টিম মোতায়েন। গুরুদায়িত্ব সামলাচ্ছেন পুরুলিয়ার বিভিন্ন গ্রামের সাধারণ যুবক-যুবতীরা। ফলে কর্ংসংস্থানও হচ্ছে।
advertisement
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা, রাঙা, বাঘমুণ্ডি, কালিমটি, বুরদা, মাঠা, ঝালদা, খামার, কালমা, আরশা, মুরগুমা, সিরকাবাদ, পারডি, কুদনা-সহ মোট ১৮ টি বিটে এই বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই নাকা পোস্টগুলির মাধ্যমে যেমন চোরাশিকার রোখা যাবে, তেমনই জঙ্গলে আগুন লাগানোর মত মারাত্মক অপরাধেও লাগাম টানা সম্ভব হবে।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বন্যপ্রাণ সংরক্ষণ এবং জঙ্গলকে আগুনের হাত থেকে সুরক্ষিত রাখতেই এই নজরদারি। এগুলি জঙ্গলের প্রবেশ ও বাইরের দিকে সারপ্রাইজ চেকিং পয়েন্ট থাকছে। বিগত বছরের তুলনায় পুরুলিয়ার জঙ্গলে আগুন লাগার ঘটনা এখন নেই বললেই চলে। রক্তপাতহীন সেন্দ্রা পালন করতে তারা সমস্ত দিক থেকেই ব্যবস্থা গ্রহণ করেছেন। এরই পাশাপাশি আরআরটি তথা রেপিড রেসপন্স টিম ও কিউআরটি তথা কুইক রেসপন্স টিম গঠন করেছেন।
advertisement
advertisement








