সকাল থেকে প্রায় স্বাভাবিক মালদহের সুজাপুর, কালিয়াচক! বেলার দিকে ফরাক্কা মুখী রাস্তার যানজট কাটার সম্ভাবনা
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
সকাল থেকে প্রায় স্বাভাবিক মালদহের সুজাপুর, কালিয়াচক, মোথাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। ১২ নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক ভাবে চলাচল করছে যানবাহন। ফারাক্কা গামী জাতীয় সড়কে যানজট থাকলেও বেলা বাড়লে তা কেটে যাওয়ার সম্ভাবনা।
ঝন্টু মন্ডল, কালিয়াচক: সকাল থেকে প্রায় স্বাভাবিক মালদহের সুজাপুর, কালিয়াচক, মোথাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। ১২ নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক ভাবে চলাচল করছে যানবাহন। তবে, গতকাল মধ্যরাত পর্যন্ত লাগাতার অবরোধের ফলে এখনও মালদা থেকে ফারাক্কা গামী জাতীয় সড়কে রয়েছে যানজট।
সকালে ফারাক্কা মুখী রাস্তায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের ছবি ধরা পড়েছে। নতুন করে অবরোধ না হলে বেলার দিকে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
এর আগে গতকাল মধ্যরাত পর্যন্ত কালিয়াচক ও সুজাপুরের একাধিক এলাকায় অবরোধ চলে। জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে চলে অবরোধ। অন্য দিকে, মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসে বিবেচনাধীন ভোটার নিষ্পত্তির কাজে যুক্ত জুডিশিয়াল অফিসাররা আটকে পড়েন। বিডিও অফিসের গেট আটকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন প্রচুর মহিলা সহ ভোটার তালিকায় নাম বাদ যাওয়া লোকজন। রাত সাড়ে ১২টার পর প্রশাসন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে তাঁদের উদ্ধার করে আনে।
advertisement
এসআইআর বিরোধী বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে মালদহের কালিয়াচক৷ বিক্ষোভ এমন আকার ধারণ করে যে দুপুর থেকে কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আটকে পড়েন ভোটারদের নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক৷ গভীর রাত পর্যন্ত তাঁরা বিডিও অফিসেই আটকে ছিলেন৷ আটকে পড়া বিচারক এবং কমিশনের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উদ্ধার করতে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷ ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়৷
Location :
Maldah,West Bengal
First Published :
Apr 02, 2026 9:00 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
সকাল থেকে প্রায় স্বাভাবিক মালদহের সুজাপুর, কালিয়াচক! বেলার দিকে ফরাক্কা মুখী রাস্তার যানজট কাটার সম্ভাবনা






