Indian Railways: ব্যস্ত এই রুটের নিত্যযাত্রীদের ফের মাথায় হাত! ভারতীয় রেল বাতিল করছে একের পর এক ট্রেন
- Reported by:SHANTONU DAS
- Published by:Debalina Datta
Last Updated:
Indian Railways: আদ্রা ডিভিশনে আবারও রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল, ভোগান্তিতে নিত্যযাত্রীরারেলের এই সিদ্ধান্তে নিত্য যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
advertisement
রেলের তরফে জানান হয়েছে, ১৬ মার্চ সোমবার থেকে আগামী ২২ মার্চ রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কারণেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৩ টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।"
advertisement
advertisement
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। ১৬ মার্চ আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান–হাটিয়া–বর্ধমান মেমু প্যাসেঞ্জারের। আগামী ১৭ মার্চ গোমো রেল স্টেশনে আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে গোমো–হাটিয়া–গোমো অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement






