advertisement

Suvendu Adhikari: শুভেন্দুর মনোনয়ন ঘিরে উত্তেজনা, কালীঘাট ও আলিপুর থানায় মামলা রুজু করল পুলিশ

Last Updated:

বৃহস্পতিবার হাজরার কর্মসূচিতে উপস্থিত থেকে অমিত শাহ রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, বিজেপি এবার ১৭০-র বেশি আসন জিতবে বাংলায়। তাঁর কথায়, “একটা একটা করে আসন জিতব আমরা, আর সেই ভাবেই ১৭০-এ পৌঁছে যাব। তবেই পরিবর্তন আসবে। আমার কাছে একটা শর্টকাট আছে। ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে।”

শুভেন্দুর মনোনয়ন ঘিরে উত্তেজনা
শুভেন্দুর মনোনয়ন ঘিরে উত্তেজনা
কলকাতা: শুভেন্দুর মনোনয়ন ঘিরে উত্তেজনার ঘটনায় দুটো মামলা রুজু করল কলকাতা পুলিশ। নির্বাচন কমিশনের তরফে দেওয়া অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। কালীঘাট ও আলিপুর থানায় মামলা রুজু করল পুলিশ।একটি রাজনৈতিক দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও অন‍্য রাজনৈতিক দল কি ভাবে জমায়েত করল? কেন তারস্বরে মাইক বাজানো হল? এই বিষয়গুলোকে কেন্দ্র করেই অভিযোগ।
advertisement
কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয় জমায় হাজির হন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার কথা সন্তোষ পাঠক, শুভেন্দু অধিকারী, স্বপন দাসগুপ্ত-সহ চার প্রার্থীর। সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে কলকাতা। তৃণমূলের সমর্থকরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান। জমায়েত সরিয়ে দিতে এলাকায় হাজিয় হয় বিশাল পুলিশ, হাজির হন ডিসি সাউথ নিজেও। কালীঘাট পেরোনোর সময় তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ স্লোগান দিতে থাকে। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যায় শুভেন্দু-অমিত শাহের মিছিল।
advertisement
অমিত শাহ এবং শমীক ভট্টাচার্যকে নিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও বিধানসভা ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মনোনয়ন যাত্রার সময় রাস্তায় জড়ো হন তৃণমূল সমর্থকরা। মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করার পিছনে যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তা এদিন কার্যত স্পষ্ট করে দেন অমিত শাহ। তিনি জানান, প্রথমে নন্দীগ্রাম থেকেই লড়াইয়ের কথা ভাবছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর পরামর্শেই ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেন। শাহের কথায়, “আমি বলেছিলাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। পুরো বাংলার পরিবর্তনের জন্য ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতাতে হবে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: শুভেন্দুর মনোনয়ন ঘিরে উত্তেজনা, কালীঘাট ও আলিপুর থানায় মামলা রুজু করল পুলিশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement