পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অদ্ভুত সুন্দর ভূবৈচিত্র সম্পন্ন জেলা হল বাঁকুড়া। জঙ্গলমহলের বেশ কিছুটা অংশ রয়েছে এই জেলায়, রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর, মাটির বাঁধ মুকুটমনিপুর এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ ঘন জঙ্গল। বাঁকুড়া জেলার একটি বড় অংশ আদিবাসী অধ্যুষিত। বাঁকুড়া রাঢ় বাংলার একটি অংশ এবং যার প্রভাব দেখা যায় উচ্চারণে "ড়" এর ব্যবহারে। মাটির ভূপ্রকৃতি লাল হওয়ার কারনে এই জেলাকে লাল মাটির জেলা বলে। বাঁকুড়া জেলায় ঘুরে দেখার জায়গা রয়েছে বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, বড়দি পাহাড় ইত্যাদি। বাঁকুড়ার হেরিটেজ তকমা পাওয়া মিষ্টি গুলির মধ্যে অন্যতম হল বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। বাঁকুড়ায় রয়েছে বহু ছোট বড় হস্তশিল্প যেমন ডোকরা, টেরাকোটা।


দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন ওষুধ?
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
অটো এলপিজির দামে ফের বড় ধাক্কা, এক রাতেই ১২.২৮ টাকা বৃদ্ধি, চাপে অটোচালকরা
বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডির হানা...! প্রভাবশালী যোগের ইঙ্গিত? ছয় ছয়টি জায়গায় তল্লাশি

Sealdah Division: শিয়ালদহ ডিভিশন আশা করছে সরবরাহ ব্যবস্থার দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, পরিবহন ব্যয় কমবে এবং সমগ্র মুর্শিদাবাদ অঞ্চলে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।






করুণাময়ী এবং ধর্মতলা থেকে পাওয়া যায় সরকারি বাস।
কলকাতা থেকে বাঁকুড়া আসতে গেলে আসা যায় ট্রেনে। হাওড়া থেকে ট্রেন ধরলে দূরত্ব ২৩০ কিলোমিটার। রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন।