Medicine Price Hike: পাইকারি মূল্য সূচক বৃদ্ধি, দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন রোগের ওষুধ?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Medicine Price Hike: ফের খরচ বাড়ছে মধ্যবিত্তের! দাম বাড়তে চলেছে প্রায় ৯০০ টি প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের। তালিকায় রয়েছে কোন কোন ওষুধ?
কলকাতা: ফের মধ্যবিত্তের খরচ বাড়ছে! আরও দামি ৯০০ ওষুধ! কমপক্ষে ৯০০ জরুরি-জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। খুচরো বাজারে ওষুধের দাম ০.৬৫ শতাংশ বাড়ছে। বাড়ছে অ্যান্টিবায়োটিক-অ্যান্টাসিডের দাম।ব্লাড প্রেসার-ডায়াবেটিসের ওষুধের দামও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে একাধিক ওষুধের দাম।
আবারও বাড়তে চলেছে ওষুধের দাম। প্রায় ৯০০ ধরনের জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। কেন্দ্রীয় ওষুধ মূল্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ২০২৫-এর পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স (ডবলিউপিআই)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস (এমআরপি) ০.৬৫% পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। ফলে অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, পেইনকিলারের মতো ওষুধের দাম বাড়তে চলেছে।
advertisement
সূত্রের দাবি, ২০২৪-এর তুলনায় ২০২৫-এ গড় হিসেবে পাইকারি মূল্য সূচক যেহেতু ০.৬৪৯৫৬% বেড়েছে, তাই সর্বোচ্চ সেই হারে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস (এনএলইএম)-এর তালিকার অন্তর্ভুক্ত প্রায় ৯০০ ধরনের ওষুধের দাম বাড়াতে পারবে উৎপাদক সংস্থাগুলি। ২০২৩ এ ১২ শতাংশ রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছিল। তবে, ২০২৪ সালে ০.০৫ শতাংশ মূল্যবৃদ্ধি হওয়ায় তেমন কোনও প্রভাব পড়েনি।
advertisement
advertisement
গতবছর প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক ওষুধ, এইডস-এর মতো রোগের একাধিক ওষুধের দাম বাড়ে। ১.৭৪ শতাংশ হারে দাম বাড়ে ওষুধগুলির৷ পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওষুধের দামে এই বার্ষিক পরিবর্তনে সায় দেয় ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিআর)৷ ২০১৩–র কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) মেনেই ওষুধের দামে এই মূল্যবৃদ্ধির নতুন ঊর্ধ্বসীমা ধার্য হয় ৷ মোট ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধ ও তার বিভিন্ন প্যাকেজিং ও ফর্মুলেশনের উপর এই দাম বৃদ্ধি প্রযোজ্য হয়৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 10:00 AM IST










