advertisement

Minakshi Mukhopadhyay: কানাইপুরে সিপিআইএম কর্মী ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ, পুলিশের ভূমিকা বিয়ে তোপ বাম-নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের

Last Updated:

কানাইপুরে অভিযোগ ওঠে সিপিআইএম কর্মী ও তাঁর ছেলেকে মারধরের! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে দেখতে যান প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন

হুগলি 
হুগলি 
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: কানাইপুরে সিপিআইএম কর্মী ও তাঁর ছেলেকে মারধরের ঘটনার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বুধবার সন্ধ্যায় কানাইপুরে সভা করেছিলেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই প্রচার শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যেই এই হামলার অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদর্শনগরের সিপিআইএম কর্মী সুশীল দাস তাঁর বাড়ির সামনে কয়েকজনের মদ্যপ অবস্থায় হইচই করায় তার  প্রতিবাদ করেন। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। পরে সুশীল দাসের ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে, তাঁকেও বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছোয়। আহত বাবা-ছেলেকে প্রথমে কানাইপুর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হন সিপিআইএম কর্মী-সমর্থকরা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে দেখতে যান প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশের নাকের ডগায় ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। মীনাক্ষী বলেন, পুলিশ যদি শুধু নির্বাচনের সময় নয়, সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাবে। তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে মেডিক্যাল টেস্ট করা হোক, তাহলেই ঘটনার সত্যতা স্পষ্ট হবে।
advertisement
পাশাপাশি, উত্তরপাড়ায় বেআইনি মদের ঠেক ও সাট্টার দোকান বৃদ্ধির অভিযোগ তুলে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন সিপিআইএম প্রার্থী। তাঁর কথায়, “পুলিশ যদি আইন মেনে কাজ না করে এবং শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।”মীনাক্ষী মুখোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, “মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশকেই। নইলে সাধারণ মানুষই এর জবাব দেবে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Minakshi Mukhopadhyay: কানাইপুরে সিপিআইএম কর্মী ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ, পুলিশের ভূমিকা বিয়ে তোপ বাম-নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের
Next Article
advertisement
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
  • এসআইআর মামলায় বড় আপডেট!

  • নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব

  • সুপ্রিম কোর্টে জানাল কমিশন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement