advertisement

Bankura News: রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক, অন্ধ্রপ্রদেশ বাঁকুড়ায় পুলিশের বিশেষ দল

Last Updated:

ভোটের আবহেই বাঁকুড়ায় জঙ্গি যোগের খোঁজ মিলল। অন্ধ্রপ্রদেশ পুলিশের হানায় গ্রেফতার করা হল যুবককে। বাঁকুড়ার খাতড়া থানা এলাকার ঘটনা, মির আসিফ আলি নামে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া যুবক
গ্রেফতার হওয়া যুবক
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ায় জঙ্গি যোগের হদিস। খড়বন মোড় থেকে গ্রেফতার যুবককে ট্রানজিট রিমান্ডে নিল অন্ধ্র পুলিশ। বাঁকুড়ার খাতড়া থানা এলাকার খড়বন মোড় থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মির আসিফ আলি নামে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। রাজ্য এসটিএফ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় গত দু’দিন আগে আসিফের বাড়িতে আচমকা হানা দিয়ে তাকে আটক করা হয়।
ধৃতের বিরুদ্ধে অভিযোগ যে, সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস (ISIS) ও আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় একটি বিশেষ মডিউল তৈরির চেষ্টা করছিল। খাতড়া মহকুমা আদালতে পেশ করার পর বিচারকের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি তেলেঙ্গানায় ধরা পড়া তিন জঙ্গির মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে আসিফের নাম সামনে আসে। তার ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে হাতে একে-সিরিজের রাইফেল নিয়ে একটি ছবিও গোয়েন্দাদের নজরে এসেছে।
advertisement
এছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী কার্যকলাপে তার সক্রিয় অংশগ্রহণ এবং নাশকতামূলক নেটওয়ার্কের সঙ্গে তার সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। যার ভিত্তিতেই ভিনরাজ্যের পুলিশ এই অভিযান চালায় এবং তার বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করে।
অন্যদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করে আসিফকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে, আসিফ উচ্চমাধ্যমিক পাশ করার পর একাধিক ব্যবসায় চেষ্টা করেও সফল হয়নি। আর্থিক অভাব-অনটনের কারণে সে কাজের খোঁজে দিল্লিতে আত্মীয়দের কাছে গিয়েছিল। ছেলের গ্রেফতারির খবরে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। তার বাবা ও জেঠু ইতিমধ্য়েই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দ্রুত ছেলের মুক্তির দাবি জানিয়েছেন।
advertisement
বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু না জানান হলেও নিশ্চিত করা হয়েছে যে, অন্ধ্রপ্রদেশ পুলিশের চার সদস্যের একটি দল এই অভিযানে অংশ নিয়েছিল। এই গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে গোটা খাতড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন আসিফ একাই এই কাজ করছিল নাকি এই এলাকায় আরও কেউ এই জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক, অন্ধ্রপ্রদেশ বাঁকুড়ায় পুলিশের বিশেষ দল
Next Article
advertisement
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষারধস, মৃত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
  • লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষার ধস৷

  • তুষার ধসে ৭ জনের মৃত্যু, আহত ৫৷

  • বরফের নীচে চাপা পড়ল অন্তত ১৫টি গাড়ি, আটকে যাত্রীরা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement