Beer price hike: আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে এবার বাড়তে পারে মদের দাম! মদের উপরেও বিরাট প্রভাব হরমুজের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Beer price hike: যুদ্ধের জেরে ইতিমধ্যেই জ্বালানির দাম লাগাম ছাড়িয়েছে। এবার কি এর পড়বে মদের আসরেও? বিয়ারের দাম বাড়তে পারে যুদ্ধের জেরে। যুদ্ধের প্রভাবে জ্বালানি ও শিপিং রুটের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। যার জেরে দাম বাড়তে পারে।
আমেরিকা ইরান যুদ্ধের প্রভাব কি এবার পড়বে মদের আসরেও। বিয়ার সরবরাহেও এবার নাকি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি ও শিপিং রুটের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। ভারতের প্রায় ৯০ শতাংশ ক্রুড অয়েল আমদানি করা হয়, যার প্রায় অর্ধেকই Hormuz প্রণালী দিয়ে যায়। যদিও ইরান হরমুজ নিয়ে আশ্বস্ত করেছে ভারতকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সংঘাত কমার কোনও লক্ষণ না থাকায় ব্রিউয়ারদের ওপর চাপ বাড়ছে। ব্রিউয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি বলেন, “আমরা ১২-১৫ শতাংশ দামের বৃদ্ধি চেয়েছি। আমরা আমাদের সদস্য কোম্পানিগুলোকে আলাদাভাবে রাজ্যগুলোর কাছে যেতে বলেছি।” তিনি আরও সতর্ক করেছেন, উৎপাদন খরচ বাড়ার কারণে “কিছু অপারেশন টিকিয়ে রাখা যাচ্ছে না”।








