advertisement

এপ্রিলেই CBSE দশমের ফল? জানুন সম্ভাব্য তারিখ, কোথায় ও কী ভাবে দেখবেন রেজাল্ট?

Last Updated:

CBSE দশম শ্রেণির প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হয়েছে ১১ মার্চ। নতুন দুই-পর্যায়ের পরীক্ষাপদ্ধতির কারণে এ বছর ফলপ্রকাশের সময়সূচিতে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এপ্রিলেই CBSE দশমের ফল? জানুন সম্ভাব্য তারিখ, কোথায় ও কীভাবে দেখবেন রেজাল্ট?
এপ্রিলেই CBSE দশমের ফল? জানুন সম্ভাব্য তারিখ, কোথায় ও কীভাবে দেখবেন রেজাল্ট?
কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE এখনও আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হওয়ায় অনুমান করা হচ্ছে, ফল প্রকাশ হতে পারে এপ্রিলের মাঝামাঝি। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে।
গত পাঁচ বছরের প্রবণতা অনুযায়ী, ২০২৫ ও ২০২৪ সালে ১৩ মে, ২০২৩ সালে ১২ মে, ২০২২ সালে ২২ জুলাই এবং ২০২১ সালে ৩ আগস্ট ফল প্রকাশ হয়েছিল। তবে এ বছর নতুন করে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালু হওয়ায় ফল আগেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
কোথায় দেখবেন ফল?
— cbse.gov.in
— results.cbse.nic.in
কীভাবে দেখবেন ফল?
প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে CBSE Class 10 Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রোল নম্বর, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফল দেখা যাবে। পরে তা ডাউনলোড করে প্রিন্ট নেওয়া যাবে।
advertisement
SMS-এ ফল জানার উপায়
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: cbse12 “Roll Number” “School Code” “Centre Number”। এরপর 7738299899 নম্বরে পাঠালে ফোনেই ফল পাওয়া যাবে।
রি-ইভ্যালুয়েশন সংক্রান্ত নিয়ম
CBSE-র পরীক্ষানিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, শুধুমাত্র তত্ত্বীয় পরীক্ষার ক্ষেত্রেই পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। কেউ যদি মনে করেন তাঁর খাতা ঠিকভাবে মূল্যায়ন হয়নি, তবেই আবেদন করতে পারবেন। তবে অভ্যন্তরীণ মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল নম্বর নিয়ে কোনও আপত্তি জানানো যাবে না।
advertisement
তিনি আরও জানান, পুনর্মূল্যায়নের পর নম্বর বাড়তেও পারে, আবার কমতেও পারে। নম্বর কমলে পুরনো মার্কশিট বাতিল হয়ে নতুন মার্কশিটই চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রতি বছর প্রায় ৪০ লক্ষ পরীক্ষার্থী CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেয়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
এপ্রিলেই CBSE দশমের ফল? জানুন সম্ভাব্য তারিখ, কোথায় ও কী ভাবে দেখবেন রেজাল্ট?
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement