advertisement

Howrah Ram Tower: এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন! ভক্তিরসে ডুব দেবে হাওড়া

Last Updated:

Howrah Ram Tower: রামনবমীর দিন হাওড়ায় উদ্বোধন হল ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার। যেখানে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে গীতাপাঠ, রামভজন, হরিনাম সংকীর্তন ধ্বনিত হবে।

+
হাওড়া

হাওড়া রাম টাওয়ার

হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া জেলাজুড়ে এবার রামনবমীতে চর্চায় রাম টাওয়ার। প্রায় ৬০ ফুট উচ্চতার এই টাওয়ারকে কেন্দ্র করে জগৎবল্লভপুর এলাকাবাসীর মধ্যে দারুণ উৎসাহ দেখা দিয়েছে।রামনবমীর দিন জেলার বিভিন্ন প্রান্তে রাম পুজো অনুষ্ঠিত হয়। তবে প্রাচীনত্বের দিক থেকে অন্যতম রামরাজতলার রাম পুজো।
কেবল হাওড়া জেলাই নয়, বাংলার নানা প্রান্ত থেকে মানুষজন আসেন রামরাজাতলা রাম মন্দিরের পুজো দেখতে। রামনবমীর কয়েকদিন আগে থেকে রাম পুজোকে কেন্দ্র করে উৎসাহ দেখা দেয় এলাকায়। এবার রাম টাওয়ারকে কেন্দ্র করে মানুষের মধ্যে বাড়তি উৎসাহ। হাওড়ার জগৎবল্লভপুর গুমাডাঙ্গী নরেন্দ্রপুরে রামমন্দির সংলগ্ন একটি ‘রাম টাওয়ারের’ উদ্বোধন হল রামনবমীর দিন। যার উচ্চতা ৬০ ফুট।
advertisement
আরও পড়ুনঃ দামোদর চরে জীবন্ত রামায়ণের অমর আখ্যান, ৬ ট্র্যাক্টর বালিতে তৈরি রাম মন্দির…! ভক্তি ও শিল্পের অপূর্ব মেলবন্ধনের সাক্ষী বর্ধমান
রামসেবক দল সমিতি এই টাওয়ারটি স্থাপন করেছেন। ৬০ ফুট উচ্চতার টাওয়ারের উপরে ভগবান রাম প্রতীকী ঝাণ্ডা, একই সঙ্গে লাগান ৬টি মাইক। সকাল সন্ধ্যা বিস্তীর্ণ এলাকার মানুষ এই টাওয়ারের মাধ্যমে রামভজন, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বুকে আতঙ্ক নিয়ে ব্যবসা! ভয়ে পথ মারাচ্ছেন না ক্রেতারা, মালদহের গুরুত্বপূর্ণ মাছ বাজারের ভয়ানক অবস্থা, নতুন পরিকল্পনা পৌরসভার
এ প্রসঙ্গে রামসেবক দল সমিতির সম্পাদক ভোলা পাত্র বলেন, এই টাওয়ার নির্মাণ হতে দেখে বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে দারুণ উৎসাহ দেখা দিয়েছে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে গীতাপাঠ, রামভজন, হরিনাম সংকীর্তন হবে। এই রাম টাওয়ারের মূল উদ্দেশ্য হল, যুব সমাজের মধ্যে সনাতন ধর্মীয় চেতনা জাগ্রত করা। এই টাওয়ারটি তৈরি করতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানান, রামসেবক দল সমিতি ১০ বছর আগে এখানে একটি রামমন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে রামের নিত্য পুজো হয়। এবার সেই মন্দির প্রাঙ্গণে নির্মাণ হল রাম টাওয়ার। যা ইতিমধ্যে সারা বাংলা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah Ram Tower: এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন! ভক্তিরসে ডুব দেবে হাওড়া
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement