advertisement

Ram Navami 2026: দামোদর চরে জীবন্ত রামায়ণের অমর আখ্যান, ৬ ট্র্যাক্টর বালিতে তৈরি রাম মন্দির...! ভক্তি ও শিল্পের অপূর্ব মেলবন্ধনের সাক্ষী বর্ধমান

Last Updated:
Ram Navami 2026: রামনবমী উপলক্ষে 'স্যান্ড আর্ট' কর্মশালার আয়োজন। বালির ভাস্কর্যে জীবন্ত হয়ে উঠল রামায়ণের অমর আখ্যান। শিল্পকর্ম তৈরির জন্য দামোদর নদ থেকে প্রায় ৬ ট্র্যাক্টর ট্রলি বালি আনা হয়। ১০-১২ জন প্রতিভাবান শিল্পী সামিল হন কর্মযজ্ঞে।
1/5
রামনবমী উপলক্ষে বালির ভাস্কর্যে জীবন্ত হয়ে উঠল রামায়ণের অমর আখ্যান। ভক্তি ও শিল্পের এক অপূর্ব মেলবন্ধনের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের গৈতানপুর চরমানা এলাকা। দামোদর নদের পাড়ে ‘গৈতানপুর চরমানা পঞ্চমুখ হনুমান মন্দির’ চত্বরে আয়োজিত হয়েছে এক বিশেষ বালি শিল্প বা 'স্যান্ড আর্ট' কর্মশালা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)

2/5
শিল্পীর হাতের ছোঁয়ায় বালিতেই জীবন্ত হয়ে উঠেছে শিল্পকলা। ‘নেচার অফ দ্য ক্যানভাস’ এবং মন্দির কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সমবেত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা।

3/5
মূল উদ্যোক্তা ও শিল্পী রঙ্গাজীব রায়ের উদ্যোগে পূর্ব বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ১০-১২ জন প্রতিভাবান শিল্পী এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। এই শিল্পকর্ম তৈরির জন্য পাশের দামোদর নদ থেকে প্রায় ৬ ট্র্যাক্টর ট্রলি বালি আনা হয়েছে। বালির পাশাপাশি পাতা কেটেও বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তোলেন শিল্পীরা।

4/5
প্রখর রোদ উপেক্ষা করে বালির উপর ফুটিয়ে তোলা হচ্ছে ​রামায়ণের বিভিন্ন দৃশ্য, অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের প্রতিকৃতি, ভক্ত হনুমানের বীরত্বগাথা। রঙ্গাজীব রায়ের পাশাপাশি এই কর্মশালায় অংশ নিয়েছেন প্রদ্যুৎ পাল, পরিতোষ সিনা, জীবনানন্দ রায়, দেবাংশু বৈরাগী, শুভেন্দু বিশ্বাস, কৌশিক ঘোষ, শম্পা দাস, সজল মণ্ডল, অমিত সরকার, ড. দেবজ্যোতি মণ্ডল এবং চঞ্চল সিং-এর মতো দক্ষ শিল্পীরা।

5/5
শিল্পীদের সমবেত প্রচেষ্টায় দামোদরের বালুচর এখন হয়ে উঠেছে এক উন্মুক্ত আর্ট গ্যালারি। যা দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষরাও।রামনবমীর এই বিশেষ আবহে রামায়ণের কাহিনিকে বালির মধ্যে দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা ও এর মাধ্যমে স্যান্ড আর্ট শিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য, বলে জানান শিল্পীরা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)