Cooch Behar News: ভোটের মুখে যুদ্ধের সরঞ্জাম উদ্ধার! কোচবিহারে মিলল মর্টার শেল, তুমুল চাঞ্চল্য এলাকায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Cooch Behar News: বিধানসভা নির্বাচনে আবহে কোচবিহারে উদ্ধার হল মর্টার শেল। জানা গিয়েছে, এদিন একটি শিশু ওই মর্টার শেল নিয়ে খেলছিল। তখনই বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। এই ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
মেখলিগঞ্জ, কোচবিহারঃ এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে একাধিকবার শিরোনামে উঠে আসছে কোচবিহার। এবার যেমন মেখলিগঞ্জে উদ্ধার হল মর্টার শেল। এই ঘিরে এলাকায় জোর শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি আতঙ্কও সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে মেখলিগঞ্জের রানিরহাটে এই মর্টার শেল উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন স্থানীয় এক শিশু এটি হাতে নিয়ে রাস্তার ধারে খেলা করছিল। সামনে থাকা মানুষজন বস্তুটি দেখেই আন্দাজ করেন, এটি বিস্ফোরক কিছু হতে পারে। সঙ্গে সঙ্গে মেখলিগঞ্জ থানায় খবর দেওয়া হয়। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ ৩৫০-৪০০ বছর প্রাচীন রাম পুজো! রয়েছে সাদা পদ্ম-লাল পদ্ম নিবেদনের রীতি, রামরাজাতলার মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার কাজের জন্য নিয়ে আসা ‘বেড মিশালি’ পাথরের মধ্যে এই মর্টার শেল পড়ে ছিল। সেখান থেকে তুলেই ওই শিশু খেলা শুরু করে বলে অনুমান। এছাড়া নদীর চর থেকেও আসতে পারে বলে মনে করছেন অনেকে।
advertisement
advertisement
এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের পাড়ার এক শিশু বস্তুটিকে লোহা ভেবে কাঠি দিয়ে তোলার চেষ্টা করছিল। এরপর ও সেটা নিয়ে ঘোরাঘুরি শুরু করে। জিনিসটি দেখে আমাদের মনে হয় এটি বিস্ফোরক হতে পারে। তাই সেটিকে পাশের মাঠে সরিয়ে দিই। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাঁরা এসে তদন্ত শুরু করেন”।
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 27, 2026 6:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: ভোটের মুখে যুদ্ধের সরঞ্জাম উদ্ধার! কোচবিহারে মিলল মর্টার শেল, তুমুল চাঞ্চল্য এলাকায়











