advertisement

Ram Navami 2026: ৩৫০-৪০০ বছর প্রাচীন রাম পুজো! রয়েছে সাদা পদ্ম-লাল পদ্ম নিবেদনের রীতি, রামরাজাতলার মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল

Last Updated:
Ram Navami 2026: জানা যায়, রামরাজাতলা রামমন্দিরের রাম পুজো প্রায় ৩৫০-৪০০ বছর পুরনো। প্রত্যেক বছর রামনবমীর দিনে এখানে অগণিত ভক্ত সমাগম হয়। বাংলার নানা প্রান্ত তো বটেই, ভিনরাজ্য থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন।
1/6
রামনবমীতে হাওড়ার রামরাজাতলার ঐতিহ্যবাহী রামমন্দিরে ভক্তদের ঢল। প্রতি বছর এই বিশেষ দিনে এখানে অগণিত ভক্ত সমাগম ঘটে। প্রায় ৩৫০-৪০০ বছর প্রাচীন হাওড়ার রামরাজাতলার রামপুজো। সারা বাংলার আকর্ষণের কেন্দ্রে থাকে এই মন্দির। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)

2/6
প্রতিবছর রামনবমীর মধ্যরাতে পুজোর শুরু হয়। এরপর ভক্তদের ঢল নামে। বাংলার বিভিন্ন প্রান্ত এবং ভিনরাজ্য থেকেও বহু মানুষ এই দিন রামরাজাতলার রামমন্দিরে হাজির হন।

3/6
ঐতিহ্যবাহী এই মন্দিরে রাত থেকে পুজো শুরু হয়ে সারাদিন ধরে চলে। প্রতি বছরের মতো এই বছরও রামরাজাতলার মন্দিরে উপচে পড়ছে ভিড়। বিশেষ দিনে বসেছে নানা জিনিসের পসরা।

4/6
এই মন্দিরে যেমন রামনবমীর দিন ভক্ত সমাগম ঘটে, তেমনই রাম বিজয়ার দিনও মানুষের ঢল নামে। রাম নবমী এবং রাম ভাসানের দিন রামমন্দিরে বসে নানা জিনিসের পসরা।

5/6
এদিন বিভিন্ন ফল সহ পুজোর অর্ঘ্য সাজিয়ে ভক্তরা রামমন্দিরে হাজির হন। রামচন্দ্রের পছন্দের সাদা পদ্ম এবং সীতার পছন্দের লাল পদ্ম নিবেদন করার রীতি রয়েছে এখানে।

6/6
প্রাচীন রীতি মেনে রামরাজাতলার প্রাচীন রামমন্দিরে রাম-সীতার যুগল মূর্তির পুজো হয়। রাম-সীতা ছাড়াও এখানে শিব, ব্রহ্মা, সরস্বতী, বিভীষণ, শিবের অনুচর নন্দী-ভৃঙ্গী, ব্রহ্মার অনুচর জাম্বুবান, রামের গুরুদেব বশিষ্ঠ মুনি, মা ধরনী সহ বিভিন্ন দেবদেবী একসঙ্গে পূজিত হন। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)