advertisement

Nadia News: প্রোমোটারদের জমি দখলের ছক রুখতে ঢাল মাছের চারা, হরিনদী বাঁচাতে অভিনব পদক্ষেপ! উঠেছে সংস্কারের দাবি

Last Updated:

Nadia News: মৎস্যজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং নদীকে তার পুরনো প্রাণ ফিরিয়ে দিতে ছাড়া গল প্রচুর মাছের চারা। নদীর এই বেহাল দশার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু প্রোমোটার ক্রমশ নদীর জমি দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। তাই নদী রক্ষায় অভিনব উদ্যোগ।

+
নদী

নদী বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রামবাসীদের

শান্তিপুর,নদিয়া, মৈনাক দেবনাথ: প্রোমোটারদের জমি দখলের চক্রান্ত ব্যর্থ করতে এবং মজে যাওয়া নদী সংস্কারের দাবিতে এবার সরব হল নদিয়ার শান্তিপুরের ‘হরিপুর হরিনদী কল্যাণ সমিতি’। স্থানীয় মৎস্যজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং নদীকে তার পুরনো প্রাণ ফিরিয়ে দিতে এদিন সংগঠনের পক্ষ থেকে নদীর জলে প্রচুর মাছের চারা ছাড়া হয়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শান্তিপুরের হরিনদী ক্রমশ মজে যাচ্ছে।
নদীর জলস্তর কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার মৎস্যজীবী পরিবারগুলি। অভিযোগ, নদীর এই বেহাল দশার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু প্রোমোটার ক্রমশ নদীর জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। এই অসাধু চক্রান্ত রুখতেই একজোট হয়েছেন এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা। তাদের রুটিরুজি বাঁচাতে এবং দখলদারদের কড়া বার্তা দিতেই আজ মাছের চারা ছাড়ার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে হরিপুর হরিনদী কল্যাণ সমিতি। এদিন নদী সংস্কারের দাবিতে রীতিমতো সরব হন সংগঠনের সদস্যরা।
advertisement
advertisement
রাজ্য সরকারের কাছে তাঁদের স্পষ্ট এবং জোরালো প্রশ্ন, “শ্রীচৈতন্যদেবের স্মৃতিবিজড়িত সুরধ্বনি নদী যদি এত বছর বাদে সরকারের উদ্যোগে খনন ও সংস্কার করা সম্ভব হয়, তবে হরিনদী নয় কেন।” আন্দোলনকারীদের দাবি, হরিনদী এই এলাকার ভৌগোলিক, পরিবেশগত এবং অর্থনৈতিক কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবিলম্বে এই নদী খনন করা না হলে এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি বহু মৎস্যজীবী পরিবার চরম সংকটের মুখে পড়বে। অবিলম্বে প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর এই বিষয়ে হস্তক্ষেপ করে হরি নদী সংস্কারের উদ্যোগ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার, স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের এই জোরালো দাবির পর হরিনদী বাঁচাতে প্রশাসন দ্রুত কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: প্রোমোটারদের জমি দখলের ছক রুখতে ঢাল মাছের চারা, হরিনদী বাঁচাতে অভিনব পদক্ষেপ! উঠেছে সংস্কারের দাবি
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement