Dilip Ghosh: 'তেল-গ্যাস নিয়ে ভয় দেখাচ্ছেন...', মমতাকে ফের কড়া আক্রমণ দিলীপের, তপ্ত মেজাজে ফুটছে জঙ্গলমহল
- Reported by:Ranjan Chanda
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dilip Ghosh: দিলীপের ‘তপ্ত’ মেজাজ জঙ্গলমহলের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হাতে মাস খানেক সময়, তার আগে খড়গপুরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে ফেলছেন দিলীপ ঘোষ।
খড়গপুর, রঞ্জন চন্দ: লোকসভা নির্বাচনের আবহে ফের চেনা মেজাজে দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন দ্বারা আধিকারিকদের রদবদল থেকে শুরু করে জ্বালানি সংকট এবং রামনবমী, একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা। তাঁর সাফ কথা, “যে সব আধিকারিক দেশের সংবিধানের চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বেশি বিশ্বস্ত, কমিশন তাঁদের সরাবেই।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের প্রেক্ষিতে দিলীপবাবুর দাবি, গত কয়েক বছরে রাজ্যে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে দেদার রিগিং এবং ভুয়ো ভোটারের যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছেন এক শ্রেণির পুলিশ আধিকারিক। তাঁর বক্তব্য, “এতদিন ধরে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে সাহায্য করেছেন, তাঁদের তো কমিশন সরাবেই। নিরপেক্ষ কাজ হলে এঁদের সমস্যা কোথায়?” একইসঙ্গে মেদিনীপুরের এসপি এবং খড়গপুরের আইসি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, ‘বদলি হওয়ার পরেও কেন আধিকারিকরা সরকারি বাংলো দখল করে আছেন, তা নিয়ে কমিশনে নালিশ জানাব।’
advertisement
আরও পড়ুনঃ কাচার পরে জামা-কাপড় ইস্ত্রি করার ধৈর্য নেই! এক টুকরো বরফেই মুশকিল আসান, মিনিটেই দূর হবে কুঁচকানো ভাব
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগকে ‘প্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, “দেশের চিন্তা মোদিজি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কথা ভাবুন। ১৫ বছরেও রাজ্যে জল দিতে পারলেন না, আর এখন তেল-গ্যাস নিয়ে ভয় দেখাচ্ছেন কেন?” রাজ্যের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইন্ডাকশন, এসির ব্যবহারে হুড়মুড়িয়ে বাড়ছে বিল! সহজ ‘এই’ টোটকা মানুন, কারেন্টের বিল হবে অর্ধেক
রামনবমীতে মুখ্যমন্ত্রীর ‘দাঙ্গা’ সংক্রান্ত হুঁশিয়ারিকে পাল্টা কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “রামনবমী বাংলার হিন্দু সমাজকে নতুন সাহস দেয়। মুখ্যমন্ত্রী নিজেই দাঙ্গা করতে চাইছেন বলেই ভয় দেখাচ্ছেন। খড়গপুরে এমন কোনও চেষ্টা করবেন না, ফল উল্টো হবে।” বাসন্তীর হিংসার ঘটনায় পুলিশের ভূমিকা এবং সন্দেশখালি ইস্যুতে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়েও রাজ্যকে একহাত নেন তিনি। আগামীকাল দলের ‘সংকল্প পত্র’ প্রকাশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে বিজেপি শিবিরে এখন সাজ সাজ রব। সেই প্রেক্ষিতেই দিলীপের এই ‘তপ্ত’ মেজাজ জঙ্গলমহলের রাজনৈতিক উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 27, 2026 6:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: 'তেল-গ্যাস নিয়ে ভয় দেখাচ্ছেন...', মমতাকে ফের কড়া আক্রমণ দিলীপের, তপ্ত মেজাজে ফুটছে জঙ্গলমহল










