advertisement

Malda News: বুকে আতঙ্ক নিয়ে ব্যবসা! ভয়ে পথ মারাচ্ছেন না ক্রেতারা, মালদহের গুরুত্বপূর্ণ মাছ বাজারের ভয়ানক অবস্থা, নতুন পরিকল্পনা পৌরসভার

Last Updated:

Malda News: মালদহ শহরের গুরুত্বপূর্ণ মাছ বাজারে যেতে ভয় পাচ্ছেন ক্রেতারা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানি। বাজারের ছাদের জরাজীর্ণ অবস্থার কারণে মাছ ব্যবসায়ীদের ব্যবসা কার্যত ঝুঁকির মুখে পড়েছে।

+
মালদহের

মালদহের গুরুত্বপূর্ণ মাছ বাজারের বেহাল দশা

মালদহ, জিএম মোমিন: জেলার অন্যতম বৃহৎ মাছ বাজারের বেহাল দশা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে। মালদহ শহরের এই গুরুত্বপূর্ণ বাজারে প্রতিদিনই জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু মানুষ মাছ কিনতে আসেন। কিন্তু বর্তমানে বাজারের পরিকাঠামোর অবস্থা এতটাই খারাপ যে, সেখানে ঢুকতেই ভয় পাচ্ছেন অনেকেই।
বাজারের ছাদ থেকে মাঝেমধ্যেই খসে পড়ছে বড় বড় চাঙড় ও পাথরের টুকরো। অল্প বৃষ্টি হলেই ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল। ফলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। কিছুদিন আগেই পার্শ্ববর্তী নেতাজি কমার্শিয়াল মার্কেটে টানা বৃষ্টির জেরে ছাদ ধসে পড়ে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মার্কেটের ১৪৪টি দোকান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংস্কারের পর পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
মালদহের মাছের বাজার
মালদহের মাছের বাজার
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাছ বাজাতে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। ছাদের জরাজীর্ণ অবস্থার কারণে সেখানে ব্যবসা কার্যত ঝুঁকির মুখে পড়েছে। ফলে আগের মতো আর ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না বাজারে।
advertisement
আরও পড়ুনঃ কুরুক্ষেত্রের রণভূমিতে বসন্তের দুর্গাপুজো! ১৬ লক্ষ বাজেটে ‘কুর্সি’ দখলের লড়াই, বাসন্তী পুজোর এমন থিম আগে দেখেনি কেউ
এক মাছ বিক্রেতা আমিনুল মহালদার জানান, “এই বাজারটি বহু পুরনো। যখন তখন ছাদের অংশ ভেঙে পড়ছে। বৃষ্টি হলেই ভিতরে থাকা যায় না। জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে। দ্রুত সংস্কার হলে ভাল হয়।” এক ক্রেতা বৃন্দাবন মণ্ডল বলেন, “কিছুদিন আগেই এই এলাকায় ছাদ ভেঙে মৃত্যু হয়েছে। তাই এখন বাজারের ভিতরে ঢুকতে ভয় লাগে। বাইরে থেকেই রাস্তার ধারে মাছ কিনে নিচ্ছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “বর্তমানে নির্বাচন বিধি জারি থাকায় বড় ধরনের সরকারি কাজ করা সম্ভব নয়। তবে জেলা প্রশাসনের বৈঠকে বাজার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্বাচন শেষ হওয়ার পর কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।”
advertisement
এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের আবহে কার্যত ধুঁকছে মালদহের এই গুরুত্বপূর্ণ মাছ বাজার। দুর্ঘটনার আশঙ্কায় ক্রেতাদের ভিড় কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। দ্রুত সংস্কার না হলে বড়সড় বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই আশঙ্কা স্থানীয়দের। তাই অবিলম্বে বাজার সংস্কারের দাবি তুলেছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: বুকে আতঙ্ক নিয়ে ব্যবসা! ভয়ে পথ মারাচ্ছেন না ক্রেতারা, মালদহের গুরুত্বপূর্ণ মাছ বাজারের ভয়ানক অবস্থা, নতুন পরিকল্পনা পৌরসভার
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement