advertisement

Purulia News: পেটের ভেতর সব অঙ্গই উল্টো দিকে, অসাধ্য সাধন পুরুলিয়ার সরকারি হাসপাতালে! জটিল অস্ত্রপচারে নবজীবন পেলেন গৃহবধূ

Last Updated:

Purulia News: মেডিক্যাল কলেজে বিরল অ্যাপেন্ডিক্স অপারেশনে সাফল্য। খুশি রোগীর পরিবার। বিভিন্ন জায়গায় ঘুরেও রোগ নির্ণয় করা যায়নি প্রথমে। তবে শেষমেষ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুস্থ জীবন ফিরে পেলেন রোগীনী।

+
বিরল

বিরল অস্ত্রপচারে সাফল্য পুরুলিয়ার সরকারি হাসপাতালে 

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জটিল অস্ত্রপচারে আবারও বড়সড় সাফল্য পেল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বিরল শারীরিক গঠনে অস্ত্রপচার করে রোগীর জীবন দান করলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডঃ পবন মণ্ডল ও তাঁর টিম। পুরুলিয়ার বাসিন্দা শ্যামলী মাহাতো। বয়স ৪০ বছর। ‌বিগত ছয় মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। বাঁকুড়া ও অন্যান্য জায়গায় চিকিৎসা করিয়েও তাঁর রোগ মুক্তি হচ্ছিল না। ‌কোনও পরীক্ষাতেই তার আসল রোগ ধরা পড়ছিল না। অন্যদিকে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল।
শেষ পর্যন্ত তিনি ও তাঁর পরিবার পুরুলিয়া এই হাসপাতালের শল্য চিকিৎসক ডঃ পবন মন্ডলের শরণাপন্ন হন। রোগীর পরীক্ষা করার পর তাঁরা বুঝতে পারেন সমস্যাটি অ্যাপেন্ডিক্সের। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স শরীরের ডান দিকে থাকলেও শ্যামলী দেবীর ক্ষেত্রে তা ছিল সম্পূর্ণ উল্টোদিকে অর্থাৎ বাম দিকে। এখানে শরীরের অভ্যন্তরের অঙ্গপ্রত্যঙ্গগুলি স্বাভাবিক অবস্থানের ঠিক বিপরীতে থাকে। এমন অপারেশন চিকিৎসকদের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ সামান্য ভুলেও যে কোনও গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। রোগ নির্ণয়ের পর আর দেরি করেননি চিকিৎসক ও তাঁর টিম।
advertisement
advertisement
মাত্র দু ঘন্টার ব্যবধানে সমস্ত প্রস্তুতি নিয়ে এই বিরল অস্ত্রপচার করেন ডঃ পবন মণ্ডল ও তাঁর টিম। আর তাতেই বিরাট সাফল্য মিলল। বর্তমানে ওই রোগী সম্পূর্ণভাবে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এ বিষয়ে ডঃ পবন মণ্ডল বলেন, এই ধরনের অপারেশন খুবই বিরল। দশ হাজার জনের মধ্যে একজনের হয়ে থাকে। তাই যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। আমরা সেই চ্যালেঞ্জ একসেপ্ট করে রোগীর অস্ত্রপচার করেছি। রোগী বর্তমানে সুস্থ রয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই বিষয়ে রোগীর স্বামী বিপিন বিহারী মাহাতো বলেন, স্ত্রীকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিন্তু কোনও ভাবেই রোগ ধরা পড়েনি। শেষ পর্যন্ত পবন মন্ডলের কাছে এসে তাঁর স্ত্রীর রোগ মুক্তি হয়েছে। ডঃ পবন মন্ডল আমাদের কাছে ভগবান। যে রোগের হদিশ বড় বড় জায়গায় মেলেনি, তা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে।‌ পুরুলিয়া মেডিক্যাল কলেজের পরিকাঠামো যে দিনে দিনে উন্নত হচ্ছে এবং জেলার চিকিৎসকরা যে কোনও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, এই ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। ‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পেটের ভেতর সব অঙ্গই উল্টো দিকে, অসাধ্য সাধন পুরুলিয়ার সরকারি হাসপাতালে! জটিল অস্ত্রপচারে নবজীবন পেলেন গৃহবধূ
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement