Cricketer Turns Owner: কে এই আর্যমান বিড়লা! আইপিএল দল কিনে নিয়ে বসিয়ে রেখেছিল দু বছর, এখন তিনিই আরসিবি-র মালিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Turns Owner: ক্রিকেটার হিসেবে কোনও জ্বলওয়া তাঁর দেখানো হয়নি, কিন্তু কুমার মঙ্গলম বিড়লার ছেলে এখন সামলাবে আরসিবি-র দায়িত্ব
কলকাতা: তাঁকে দলেও নিয়েও খেলানোর যোগ্য মনে করেনি আইপিএল ফ্রাঞ্চাইজি৷ বছর দুয়েক বসিয়ে রেখে ছেড়ে দিয়েছিল একটিও ম্যাচ না খেলে, এবার তিনিই গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন দলের ‘হর্তা-কর্তা-বিধাতা’৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন চেয়ারম্যান হলেন আর্যমান বিড়লা, যিনি মধ্যপ্রদেশ এবং রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্বকারী একজন প্রাক্তন ক্রিকেটার। আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোনের পারপেচুয়াল প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজি আরসিবি- ফ্র্যাঞ্চাইজিটিকে অধিগ্রহণ করেছে এবং আর্যমান বিড়লা এই নতুন যুগের শুরুতে লিডারের দায়িত্বে৷
advertisement
advertisement
আর্যমান বিড়লার ক্রিকেট যাত্রা২০১৭ সালের নভেম্বরে ওড়িশার বিপক্ষে তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এবং তিনি ন'টি ম্যাচ খেলে ২৭.৬ গড়ে ৪১৪ রান করেন, যার মধ্যে একটি শতক ও একটি অর্ধশতক ছিল। তিনি লিস্ট 'এ' ক্রিকেটও খেলেছিলেন এবং ২০১৮ সালের সেপ্টেম্বরে হায়দরাবাদের বিপক্ষে তাঁর অভিষেক হয়, কিন্তু তাঁর কেরিয়ার সংক্ষিপ্ত হয়ে যায় এবং ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি আর পেশাদারভাবে খেলেননি।
advertisement
advertisement
হেভিওয়েট বিজনেস পরিবারের ছেলে আর্যমান ডিপ্রেশন নিয়েও সোজাসাপ্টা কথা বলে সকলের নজর কেড়েছিলেন৷ ইনস্টাগ্রামে একটি অকপট পোস্টে আর্যমান তার মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের কথা এবং নিজের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, "আমি নিজেকে আটকা পড়া অনুভব করেছি। এতদিন পর্যন্ত সমস্ত কষ্টের মধ্যে দিয়ে আমি নিজেকে ঠেলে নিয়ে গেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে নিজের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতাকে অন্য সবকিছুর ঊর্ধ্বে রাখা প্রয়োজন।’’
advertisement







