advertisement

Chilli Farming Profit: সারা বছর চাহিদা, দামও দারুণ! ধান-বাদাম ছেড়ে লঙ্কা চাষে বাজিমাত পূর্ব মেদিনীপুরের চাষিদের, লাভের অঙ্ক শুনলে আপনিও চমকে যাবেন

Last Updated:

Chilli Farming Profit: পূর্ব মেদিনীপুরের চাষিরা প্রথাগত ধান ও বাদাম চাষে লাভের মুখ না দেখে বিকল্প হিসেবে লঙ্কা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। আর তাতেই তাঁরা বিঘায় কয়েক হাজার টাকা পর্যন্ত নিট মুনাফা দেখছেন।

+
এগরার

এগরার লঙ্কা ক্ষেত 

এগরা, মদন মাইতি: ধান বাদাম অতীত। লঙ্কা চাষ করেই দু’হাতে ভরে মোটা টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা। এই এলাকায় মূলত ধান-বাদাম চাষ হয়ে থাকে। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই এলাকায় বিঘার পর বিঘা জমিতে লঙ্কা চাষ করছেন কৃষকরা। এগরার দুবদা, পানিপারুল, কুলটিকরি এলাকার বহু কৃষক এখন ধান-বাদামের পাশাপাশি লঙ্কাচাষে ঝুঁকছেন। জেলা উদ্যানপালন দফতরের মতে, এটি এখন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লঙ্কা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি।
লঙ্কা চাষে খরচ তুলনামূলক বেশি হলেও লাভের পরিমাণ অনেকটাই বেশি। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে বীজতলা তৈরি করা হয়। এরপর নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে চারা রোপণ করা হয় জমিতে। প্রায় ৭০ থেকে ৮০ দিনের মধ্যে গাছে লঙ্কা ধরতে শুরু করে। এক বিঘা জমিতে চাষ করতে মোট খরচ পড়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এর মধ্যে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ থাকে। এই এলাকায় ফলনও বেশ ভাল হয়।
advertisement
advertisement
এই এলাকার কৃষকরা জানিয়েছেন, মরশুমে ৮ থেকে ১০ বার লঙ্কা তোলা যায়। প্রতি বিঘায় গড়ে ২০ থেকে ২৫ কুইন্টাল পর্যন্ত উৎপাদন হয়। বাজারদর ভাল থাকলে কৃষকরা প্রতি কুইন্টালে ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত দাম পান। সেই হিসেবে এক বিঘা জমি থেকে মোট আয় দাঁড়ায় প্রায় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকার কাছাকাছি। খরচ বাদ দিয়ে লাভ থাকে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক লঙ্কা চাষি মণ্ডল বলেন, “ধান ও বাদামের তুলনায় লঙ্কা চাষ অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে। তাই প্রতি বছরই নতুন নতুন কৃষক এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। আর এই এলাকায় উৎপাদন ও ভাল হয়।” জেলা উদ্যানপালন দফতরও কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে। ফলে আধুনিক পদ্ধতিতে চাষ করে ফলন আরও বাড়ছে। বাজারে চাহিদা ভাল থাকায় ভবিষ্যতেও এই এলাকায় লঙ্কা চাষের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Chilli Farming Profit: সারা বছর চাহিদা, দামও দারুণ! ধান-বাদাম ছেড়ে লঙ্কা চাষে বাজিমাত পূর্ব মেদিনীপুরের চাষিদের, লাভের অঙ্ক শুনলে আপনিও চমকে যাবেন
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement